অপরাজিত থেকেই গ্রুপ পর্ব শেষ করলো ভারত

পাকিস্তানকে হারিয়েই গ্রুপ অফ এইট নিশ্চিত করেছিল ভারত। আহমেদাবাদে অনুষ্ঠিত কালকের ম্যাচে কিন্তু ঘাম ঝরিয়েই কিন্তু নেদারল্যান্ডের সঙ্গে ১৭ রানে জয়ী হয়েছে ভারত। প্রথম ব্যাটিং করে ভারত সিবাম দুবের ৩১ বলে ৬৬ রানের ঝড়োয়া ইনিংসের কল্যানে ১৯৩/৬ করেছিল। নেদারল্যান্ডস কিন্তু ভালো জবাব দিয়েছে। চোখে চোখ রেখেই লড়াই করছিল। কিন্তু শেষ দিকে পাওয়ার হিটার না থাকায় ১৭৬/৭ শেষ হয় ডাচ দের কমলা বাহিনীর ইনিংস। ১৭ রানে জয় পায় টুর্নামেন্টে অপরাজিত ভারত। এখন খেলবে পূর্ব নির্ধারিত x গ্রূপে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের সঙ্গে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:

ভারত ১৯৩/৬ (সিবাম দুবে ৬৬, সূর্য কুমার যাদব ৩৪, তিলক ভার্মা ৩১, হার্দিক পান্ডিয়া ৩০*। লোগান ভ্যান বিক ৩/৩৬, আরিয়ান ডট্ ২/১৯)

নেদারল্যান্ডস ১৭৬/৭ (ভাস ডি লিডি ৩৩, জ্যাক লিওন ক্যাচেট ২৬, নোয়া ক্রোয়েছ ২৫*, মাইকেল লেভিট ২৪, কলিন একারম্যান ২৩, ম্যাক্স ওদাউদ ২০, ভারুন চক্রবর্তী ৩/১৪, সিবাম ডুবে ২/৩৫)

ভারত ১৭ রানে জয়ী। ম্যাচের সেরা: সিবাম দুবে।

কাল পর পর ৩ ম্যাচে ০ রানে ফিরেছে ভারতের সমসাময়িক সময়ের অন্যতম মারকুটে ব্যাটসম্যান অভিষেক শর্মা। ঈশান কিষাণ (১৮) খুব একটা সুবিধা করতে পারেনি। কিন্তু এই ভারত দলে মারকুটে ব্যাটসম্যান আছে অনেকেই। প্রয়োজনে তিলক ভার্মা (৩১), সূর্যকুমার যাদব (৩৪) জ্বলে উঠতে পারে। কাল ছিল সিবাম দুবের দিন, ৩১ বলে ৬৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে ১৯৩/৬ সন্তোষজনক অবস্থানে নিয়ে গেল এই চৌকষ খেলোয়াড়। কমলা বাহিনীর লোগান ভ্যান বিক ( ৩/৫৬) আর আরিয়ান ডট (২/১৯) ভারতকে লাগাম ছাড়া হতে দেয়নি।

ডাচদের জবাব কিন্তু দুর্বল ছিল না। একটা পর্যায় পর্যন্ত কিন্তু চোখে চোখ রেখেই লড়াই করেছে। শেষ দিকে মারকুটে ব্যাটসম্যান থাকলে চমক সৃষ্টি করতে পারতো। কিন্তু ভারুনের ভিন্ন মাত্রার বোলিং খেলার দক্ষতা ওদের লেট্ মিডেল অর্ডার ব্যাটসম্যানদের ছিল না। তাই আশা জাগিয়েও ১৭৬/৭ করে ১৭ রানে হেরে গেল নেদারল্যান্ডস। ওদের ইনিংসে ৭ জন ব্যাটসম্যান ২০-৩৩ করেছে।  একটি ইনিংস ৫০ বা বেশি হলে অঘটন হতেও পারতো। কিন্তু বাটিংয়ের ভারত বোলিংও এতো সমৃদ্ধ যে ওরা যে কোনো পরিস্থিতিতে ম্যাচে ফিরতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

13 − one =