
ভারতের রাজধানী দিল্লীতে আজ মঙ্গলবার ছিল গ্ৰুপ এর দুই আইসিসি সহযোগী দেশ নেদারল্যান্ডস এবং নাবিয়ার খেলা। ভালো খেলে নেদারল্যান্ডস। ১২ বল হাতে রেখে সহজেই ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। গ্ৰুপ পর্যায়ে এটি ছিল ডাচদের দ্বিতীয় ম্যাচ। প্রথম খেলায় ওরা লড়াই করে হেরেছিলো পাকিস্তানের কাছে। গ্রূপের বাকি দুই দল কঠিন প্রতিদ্বন্দ্বী ভারত এবং যুক্তরাষ্ট্র। তবে দুই খেলা দেখে অনুমান করতে পারি ডাচ দলকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই। আজ প্রথম ব্যাটিং করে ১৫৬/৮ করেছিল। ভালো ব্যাটিং করে ১৮ ওভারে ১৫৯/৩ করে ৭ উইকেট ব্যাবধানে সহজে ম্যাচ জয় করে ডাচরা। ম্যাচটি ছিল ডাচ চৌকষ খেলোয়াড় ভাস ডি লিডির অনুপম প্রদর্শনী। বল হাতে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেয়ার পর ম্যাচ জয়ী ৪৮ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে।
নামিবিয়া প্রথম ব্যাটিং করে ডাচ বোলিং মোকাবিলায় খুব একটা স্বস্তিতে খেলেনি। টপ অর্ডারে যেন নিকোল লফটি ইটন (৪২), যান ফ্রাইলিংক (৩০) বাকি কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেনি। ওদের সংগহ করা ১৫৬/৮ রান পরিস্থিতি বিবেচনায় ২০ রান কম ছিল। ডাচ দলের লোগান ভ্যান বিক ২/১৩ এবং ভাস ডি লিডি ২/২০ ছিল নামিবিয়ানদের জন্য দুর্বোধ্য বোলার।
ডাচ দল পাওয়ার প্লেতে ৪৬ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল। কিন্তু তৃতীয় উইকেট জুটিতে ম্যাচের সেরা খেলোয়াড় ভাস ডি লিডি (৭২*) আর কলিন আকারমান (৩২) ৭০ রান যোগ করে ম্যাচ জয়ের ভিত গড়ে দেয়। লিডির ইনিংসে ছিল ৫ চার আর ৪ ছক্কা। দুই ওভার হাতে রেখে ১৫৯/৩ করে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় নেদারল্যান্ডস।
নামিবিয়া: ১৫৬/৮ (জান নিকোল লফটি ইটন ৪২, যান ফ্রাইলিংক ৩০। লোগান ভান বিক ২/১৩, ভাস ডি লিডি ২/২০)
নেদারল্যান্ডস: ১৫৯/৩ (ভাস ডি লিডি ৭২*, কলিং আকারমান ৩২, মাইকেল লেভিট ২৮)
ম্যাচের সেরা খেলোয়াড়: ভাস ডি লিডি