এলপি গ্যাসের দাম কেজিতে কমেছে ১.২৫ টাকা

ভ্যাট আদায়ে পদ্ধতিগত পরিবর্তনের ফলে প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১.২৫ টাকা করে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির সিলিন্ডার ১৩৫৬ টাকার পরিবর্তে ১৩৪১ টাকায় বিক্রির আদেশ দেওয়া হয়েছে।

নতুন এই আদেশ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করার কথা বলা হয়েছে। এতদিন আমদানি মূল্যের পাশাপাশি আমদানিকারকের মার্জিনের ওপর ৭.৫ শতাংশ ভ্যাট আদায় করা হতো। নতুন কাঠামোতে আমদানিকারকের মার্জিন ১৫.৯৫ টাকার (প্রতি কেজি) ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। সেই অংশ সমন্বয় করার আদেশ দিয়েছে বিইআরসি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two + 15 =