গ্রুপ অফ এইটের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি

আইসিসি টি২০ বিশ্বকাপের চলতি পর্বের গ্রুপ অফ এইটের প্রথম ম্যাচ ছিল কাল পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে। কলম্বোতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপের দুই ডার্ক হর্স পাকিস্তান এবং নিউজিল্যান্ডের জন্য কাল ম্যাচটি ছিল সমান গুরুত্বপূর্ণ। জয়ী দল সেমি ফাইনাল খেলার জন্য সুবিধাজনক অবস্থায় থাকত। কিন্তু বৃষ্টির কারণে শুধুমাত্র টস হয়েছিল। খেলাটি পরিত্যক্ত হওয়ায় আর রিজার্ভ ডে নানা থাকায় উভয় দল ১ পয়েন্ট অর্জন করে।

গ্রুপের বাকি দুটি দল ইংল্যান্ড এবং শ্রীলংকা প্রায় সমশক্তির। এই গ্রুপের প্রতি খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোন দল নির্দিষ্ট দিনে ছন্দে থাকলে অপর দলকে হারিয়ে দিতে পারে। সবার স্মরণে আছে গ্রুপ পর্যায়ের খেলায় ভারত পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে। নিউজিল্যান্ডের জিম্বাবুয়ের কাছে। খেলা যেহেতু আদৌ হয়নি তাই দুই দলের শক্তি/দুর্বলতা নিয়ে বিশ্লেষণ করা যেতে পারে।

পাকিস্তান একাদশ। শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা, বাবর আজম, ফখর জামান, উসমান খান, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা এবং উসমান তারিক।

নিউজিল্যান্ড একাদশ: টিম স্নেইফার্ট, ফিন অ্যালেন, রাচীন রাভিন্দ্রা, গ্লেন ফিলিপ্স, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল সান্টনার, মাট হেনরি, লকি ফার্গুসন, জেমস নিশাম, ইশ সদি।

টি২০ বিশ্বকাপে ফর্ম ফিটনেস এবং অভিজ্ঞতা বিচারে দুটি শক্তিশালী দল। দুটি দল নিজেদের দিনে যেকোন দলকে হারানোর সক্ষমতা রাখে। বর্তমান বিশ্বকাপে তুলনামূলক ভাবে নিউজিল্যান্ড ভালো খেললেও শ্রীলংকায় বিশেষ করে কলম্বোতে ভালো স্পিন আক্রমণ নিয়ে পাকিস্তানের কিছু অনুকূল অবস্থান ছিল। পাকিস্তান দলের দুর্বলতা টপ অর্ডার ছাড়া মিডল অর্ডারে বিশ্বমানের ব্যাটসম্যান নেই আর এই টুর্নামেন্টে শাহীন আফ্রিদি সহ গোটা পেস আক্রমণ সাধারণ মানের। রান যা করছে তার প্রায় পুরোটাই করেছে সাহিবজাদা ফারহান।

সাইয়ুম আয়ূব নিজের মূল ভূমিকা টপ অর্ডার ব্যটিং থেকে বল হাতে সফল হয়েছে।দলের সেরা ব্যাটসম্যান বাবর আজম অনেকটা নিষ্প্রভ আর ফখর জামানকে সুযোগ দেয়া হয়নি। ফাহিম আশরাফকে বোলিং অল রাউন্ডার বিবেচনা করা হলেও বোলিং করানো হয়নি নিয়মিত। তবে রহস্যময় স্পিনার উসমান তারিকের সম্পৃক্ততায় স্পিন আক্রমণ গভীরতা পেয়েছে।

তারিক, নেওয়াজ, সাঁইযুম, শাদাব এবং সালমান আগা শ্রীলংকার ধীর গতির গ্রিপিং উইকেটে বাড়তি সাবিহা পাচ্ছে। পাকিস্তান চিরদিনের অনিশ্চিত দল। এই রোদ এই বৃষ্টি যে দলের বৈশিষ্ট্য তাদের নিয়ে নিশ্চিত করে কিছু বলা ঝুঁকিপূর্ণ। তবে এবারে দলটিকে লড়াকু মনে হচ্ছে।

নিউজিল্যান্ড দল সকল ফরম্যাটেই এখন শক্তিশালী দল। টপ অর্ডারে স্নেইফার্ট আর এলেন আছে তুখোড় ফর্মে। রাভিন্দ্র স্পিন বোলিংয়ে সাচ্ছন্দ্য পেয়ে থাকে। গ্লেন ফিলিপ্স মারকুটে ব্যাটিং দিয়ে দলের সাফল্যে অবদান রাখে। চ্যাপম্যান, মিচেল প্রয়োজনে ব্যাট হাতে অবদান রাখে। টুর্নামেন্টে আরো গভীরে যেতে ব্ল্যাক ক্যাপ্স ব্যাটসম্যানদের স্পিন আক্রমণ ভালোমত সামাল দিতে হবে। দলের বোলিং পেস বোলিং নির্ভর। হেনরি ফার্গুসন নতুন বলে না পেলে দলের স্পিন আক্রমণ দিয়ে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পাওয়া সহজ হবে না। তবে দলের ফিল্ডিং তুখোড়। ভাবতে অবাক লাগে ক্ষুদ্র একটি জনগোষ্ঠীর দেশ নিউজিল্যান্ড কিভাবে বিশ্ব ক্রিকেটে সেরাদের কাতারে দীর্ঘদিন বিরাজ করছে।

যাক মোদ্দা কথা হলো খেলাটি পরিত্যক্ত হওয়ায় উভয় দল ১ পয়েন্ট অর্জন করেছে। টুর্নামেন্টে এগিয়ে যেতে হলে বাকি দুটি ম্যাচে জয় পেতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − 4 =