জ্বালানি তেল সরবরাহে পরিমাণ নির্ধারণ করেছে সরকার

জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। খবর বাসস

যানবাহনভিত্তিক দৈনিক সরবরাহের পরিমাণ

অকটেন বা পেট্রোল দৈনিক ট্রিপ প্রতি মোটরসাইকেলে ২ লিটার, প্রাইভেটকারে ১০ লিটার, মাইক্রোবাস, এসইউভি ও জিপে ২০ থেকে ২৫ লিটার এবং ডিজেল দৈনিক ট্রিপ প্রতি পিকআপ ও লোকাল বাসে ৭০ থেকে ৮০ লিটার, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার।

আজ শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেশের জ্বালানি তেলের মজুত নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সকলকে অনুরোধ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine + 13 =