টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তান বোর্ড দল পাঠাবে

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। আগামী ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না তারা। পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পেজে এ তথ্য নিশ্চিত করেছে।

এই বার্তায় তারা জানিয়েছে, পাকিস্তান সরকার তাদের ক্রিকেট দলকে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট দল ১৫ ফেব্রুয়ারী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।

আজ সন্ধ্যায় পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের সরকার আইসিসি ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।’

অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান বোর্ড দল পাঠাবে। দেশটির গণমাধ্যমের খবর-বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করলেও শ্রীলঙ্কায় বাকি লড়াইয়ে থাকবে তারা।

অবশ্য বিশ্বকাপ ম্যাচ বয়কট করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে পাকিস্তান দলকে। আর পুরো বিশ্বকাপ বয়কট করলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতো তাদের।

পাকিস্তান বোর্ডের প্রধান মহসিন নকভি এরইমধ্যে জানিয়েছেন, বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া রীতিমতো অন্যায়। তারও আগে আইসিসি’র ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান। যেখানে একটা ভোটই পেয়েছে টাইগাররা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − one =