টি২০ বিশ্বকাপ: খর্ব শক্তির অস্ট্রেলিয়ার শুভ সূচনা

বিবিধ কারণে অস্ট্রেলিয়া স্কোয়াডে নেই পাট কামিন্স, জস হেজেলউড, মিচেল স্টার্ক। ইনজুরি শংকা আছে এডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েলের। এমনি অবস্থায় খর্ব শক্তির অস্ট্রেলিয়া দল বি গ্রূপের নিজেদের প্রথম ম্যাচে  আয়ারল্যান্ডকে ৬৭ রানের বিশাল ব্যাবধানে অনায়েসে পরাজিত করে বিশ্বকাপে শুভ সূচনা করলো। প্রথমে ব্যাটিং করে কারও অর্ধ শত ছাড়াই অস্ট্রেলিয়া সংগ্রহ করে ১৮২/৬। অস্ট্রেলিয়া দলের শক্তিশালী বোলিং আইরিশ দলকে ১১৫ রানে গুটিয়ে দিলে ৬৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ গ্রোইন ইনজুরিতে পড়ায় অস্ট্রেলিয়া থেকে উড়িয়ে  হয়েছে স্টিভ স্মিথকে। অনেকের মতে স্মিথের মূল স্কোয়াডে থাকা উচিত ছিল। গ্রূপের  অপর দুই শক্তিশালী দল শ্রীলংকা এবং জিম্বাবুয়ের মধ্যে হবে মূল লড়াই। অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে তিন দল প্রথম ম্যাচে জয়ী হলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ইনিংসে দুই ইমপ্যাক্ট খেলোয়াড় ট্রাভিস হেড (৬), গ্লেন ম্যাক্সওয়েল কাল ব্যর্থ ছিল (৯)। রান পেয়েছে বিগ বাসে ভালো খেলা মার্কাস স্টয়নিজ ৪৫, মাট রেনসো ৩৭, জস ইংলিস ৩৭। অস্ট্রেলিয়াকে টুর্নামেন্টের গভীরে যেতে হলে নিজেদের বিধ্বংসী রূপে আবির্ভুত হতে হবে হেড এবং ম্যাক্সওয়েলকে। কাল কিন্তু আইরিশ বোলিং ছিল সাদামাটা মার্ক এডায়ার (২/৪৪) কেউ হালে পানি পায়নি। সবাই জানে অস্ট্রেলিয়া ১৮৬ রান করলে তাদের শক্তিশালী বোলিং এবং ফিল্ডিং মোকাবেলায় শক্তিশালী দলগুলো হিমশিম খেয়ে থাকে। মূল স্ট্রাইক বোলারদের অবর্তমানে কাল জ্বলে ওঠে নাথান এলিস (৪/১২)। আর শ্রীলংকার স্পিন সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার মূল ভরসা আডাম জাম্পা (৪/২৩)  নিজের মূর্তিতে সক্রিয় থাকায় আইরিশ দল ১৬.৫ ওভারেই ১১৫ রানে গুটিয়ে  যায়। অধিনায়ক পল স্টার্লিং আঘাত পেয়ে অবসর নেওয়ার পর ৪৩ রানে ৫ হারিয়ে কোণঠাসা হয়ে পরে। দুর্দান্ত বোলিং করেছে নাথান এলিস সঙ্গে এডাম জাম্পার স্পিন ভেলকি যোগ হওয়ায় অসহায় হয়ে আত্মসমর্পণ করেছে আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়া ৬৭ রানে জয়ী হয়ে করেছে শুভ সূচনা।

স্টিভ স্মিথ উড়ে গেছে শ্রীলংকায় মার্শের কাভার হিসাবে। স্মিথের উপস্থিতি অবশ্যই অস্ট্রেলিয়া দলকে বাড়তি শক্তি যোগাবে। সবাই জানে অস্ট্রেলিয়া দল বিজনেস রাউন্ডে দুর্ধর্ষ হয়ে ওঠে। তবে এবারে কিন্তু ভারত, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকাকে দারুন প্রস্তুত মনে হচ্ছে। দেখা যাক কোথাকার জল কোথায় গড়িয়ে যায়।

অস্ট্রেলিয়া ১৮২/৬ (মার্কাস স্টয়নিজ ৪৫, মাট রেনেসও ৩৭, জস ইংলিস ৩৭। ক্যামেরুন গ্রিন ২১, মার্ক এডায়ার ২/৪৪)

আয়ারল্যান্ড ১১৫ অল আউট (জর্জ ডকরেল ৪১, লড়কান টাকার ২৪, নাথান এলিস ৪/১২। এডাম জাম্পা ৩/২৩)

ম্যাচের সেরা খেলোয়াড়: নাথান এলিস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 1 =