টি ২০ বিশ্বকাপ: দাপুটে জয়ে অবস্থান মজবুত স্বাগতিক শ্রীলংকার

শ্রীলংকার পালকেলে স্টেডিয়ামে গ্রূপ বি তে আজ বুধবার ছিল ওমানের বিরুদ্ধে স্বাগতিক শ্রীলংকার দ্বিতীয় ম্যাচ। প্রথমে ব্যাটিং করে শ্রীলংকা কুশল মেন্ডিস (৬১), পাভান রত্নায়েকে (৬০), দাসুন শানাকা (৫০) তিন অর্ধশত রানের সহায়তায় এবারের টুর্নামেন্টের এযাবৎ সর্বোচ্চ ২২৫/৫  করে। জবাবে আইসিসি সহযোগী সদস্য দেশ ওমান শ্রীলংকার  বোলিংয়ের মোকাবেলায় নির্দিষ্ট ওভার শেষে ১২০/৯ করতে সমর্থ হয়। ১০৫ রানের বিশাল জয় গ্রূপে  নিজেদের অবস্থান সুদৃঢ় করে শ্রীলংকা। গ্রূপের অপর দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া, আর জিম্বাবুয়ে। এই গ্রূপে শীর্ষ দুই দল নির্ধারণে হয়ত রান রেট গুরুত্বপূর্ণ হতে পারে। তিন দলের নিজেদের মধ্যে খেলাগুলো গুরুত্বপূর্ণ হবে। হয়তো রান রেটের কথা মাথায় রেখে আজ স্মার্ট ব্যাটিং করেছে শ্রীলংকা।

শুরুতে ওমান ২টি উইকেট তুলে নেয়। তবে তৃতীয় উইকেট জুটিতে কুশল মেন্ডিস আর পাভান রত্নায়েকে আক্রমণাত্মক ব্যাটিং করে ওমান বোলারদের বেসামাল করে দেয়। ৮.২ ওভারে এই জুটি সংগ্রহ করে ৯৬ রান। ২৮ বলে ৮ চার, ১ ছক্কায় ৬০ রান করে রত্নায়েকে বিদায় নিলে অধিনায়কদাসুন শানুকা এসে ২০ বলে ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেলে। দলের রান তরতরিয়ে বেড়ে ২০০ পেরিয়ে যায়। শ্রীলংকা নির্ধারিত ওভারে সংগ্রহ করে ২২৫/৫।

সহজেই অনুমেয় ওমান দলের সামর্থ্য আর সাধ্যের অতিরিক্ত। উপরন্তু প্রথম দুই ওভারেই মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে ফেলায় ওমান ইনিংস গতি হারায়। শ্রীলংকা ম্যাচ উপযোগী বোলিং আর ফিল্ডিং করে একের পর উইকেট তুলে নিয়ে ওমান ইনিংস ১২০/৯  রানে সীমিত রেখে। ১০৫  রানের বিশাল ব্যাবধানে ম্যাচ জয় করে। ওমান ইনিংসে মোহাম্মদ নাদিম একাই লড়াই করে ৫৪ রানে অপরাজিত থাকে। ওয়াসিম করে ২৭ রান। মাথীস পাথিরানা ২/১১, দুশমন্থা চামিরা (২/২৯) ছিলো ওমান ব্যাটসম্যানদের জন্য আতংকের বলার।

 

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলংকা ২২৫/৫ (কুশাল মেন্ডিস ৬১,পাভান রত্নায়েকে ৬০, দাসুন শানাকা ৫০। জিতেন রামানন্দী ২/৪১)

ওমান ১২০/৯ (মোহাম্মদ নাদীম ৫৩*, ওয়াসিম আলী ২৭। মহিশ থাকসিনা ২/১১. দুসমান্থা চামিরা ২/১৯)

শ্রীলংকা ১০৫ রানে জয়ী

ম্যাচের সেরা: পাভান রত্নায়েকে

গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাবার লড়াই এখন অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ের মধ্যে জমে উঠেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

seventeen + 1 =