টি ২০ বিশ্বকাপ: ভারতের জয়যাত্রা অব্যাহত

ফেভারিট ভারত গ্রূপের দ্বিতীয় ম্যাচেও বিশাল ব্যাবধানে জয় পেয়েছে। আইসিসি সহযোগী দেশ নামিবিয়াকে বিশাল ৯৩ রানে হারিয়েছে ভারত। ব্যাটিং করে ঈশান কিষান (৬১), হার্দিক পান্ডিয়া (৫২), তিলক ভার্মা (২৫), সিবাম ডুবে (২৩), সঞ্জু স্যামসং (২২) অবদানে ভারত করেছিল ২০৯/৯। জবাবে দুর্বল নামিবিয়া ভারতের আগ্রাসী বোলিং মোকাবিলায় ১১৬ রানে গুটিয়ে পড়লে বিশাল জয় পায় ভারত। নিজেদের গ্রূপ শীর্ষে এখন দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান। ক্রিকেট বিশ্ব ১৫ ফেব্রুয়ারি দুই জনপ্রিয় দলের ব্লকবাস্টার লড়াই দেখার অপেক্ষায় মুখিয়ে আছে।

ভারত ২০৯/৯ (ঈশান কিষান ৬১, হার্দিক পান্ডিয়া ৫২, তিলক ভার্মা ২৫, সিবাম ডুবে ২৩, সানজু স্যামসন ২২। গারহার্ড এরাসমাস ৪/২০)

নামিবিয়া ১১৬ অল আউট (লরেন স্টিনক্যাম্প ২৯, জে ফ্রাইলিংক ২২। বরুন চক্রবর্তী ৩/৭, অক্সসার প্যাটেল ২/২০, হার্দিক পান্ডিয়া ২/২১)

ভারত ৯৩ রানে জয়ী

ম্যাচের সেরা খেলোয়াড়: হার্দিক পান্ডিয়া।

দিল্লীতে অনুষ্ঠিত দুই অসম ক্রিকেট শক্তির খেলায় কাল ভারতের জয় অনুমিত ছিল। শুধু দেখার বিষয় ছিল জয়ের ব্যাবধান কেমন হবে। প্রথমে বাট করে অধিকাংশ ব্যাটসম্যান উইকেটে স্থিতু হলেও ঈশান কিষান (৬১) আর হার্দিক পান্ডিয়া (৫২) ছাড়া বাকি সবাই খুব বড় স্কোর করতে পারেনি। তবুও ভারতের করা ২০৯/৯ দুর্বল নামিবিয়ার ধরাছোয়ার বাইরে ছিল। ভারতের চতুর্মুখি আক্রমণে টিকতে না পেরে ১১৬ রানে গুটিয়ে যাওয়া নামিবিয়া ৯৩ রানের বিশাল ব্যাবধানে হেরে যায়। ভারতের হয়ে সফল বলার ছিল বরুন আর আক্সার প্যাটেল। ভারত এখন গ্রূপ শীর্ষে। ১৫ তারিখে অবশেষে কলম্বোতে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ক্রিকেট যুদ্ধ। যে খেলা দেখার অধীর অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + seventeen =