টি ২০ বিশ্বকাপ: হেসে খেলে কানাডাকে হারালো নিউজিল্যান্ড

শেষ খেলায় হেসে খেলেই কানাডা বাধা পেরিয়ে রাউন্ড অফ এইটে উত্তীর্ণ হলো নিউজিল্যান্ড। এবারের বিশ্বকাপে আইসিসি এসোসিয়েটস দলগুলোর লড়াকু ক্রিকেটের ধারাবাহিকতায় আজ নান্দনিক ব্যাটিং করেছে কানাডা। ১৯ বছর বয়সী যুবরাজ সামরা ৬৫ বল খেলে ১১ চার আর ৬ ছক্কায় অনুপম ১১০ রান করে। ২০ ওভার শেষে কানাডার স্কোর ছিল ১৭৩/৪।  নিউজিল্যান্ড ১৫.২ ওভারেই ১৭৬/২ করে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয়। অন্যান্য সহযোগী দেশের মতোই ৫ জন উঁচু মানের বলার নেই কানাডার। তাই প্রতিপক্ষের উপর চাপ দীর্ঘ সময় ধরে রেখে ম্যাচ জয় করতে পারে না।

কানাডা ১৭৩ /৪ (যুবরাজ সামরা ১১০, দিলপ্রীত বাজওয়া ৩৬, মাট হেনরী ১/২৮)

নিউজিল্যান্ড ১৭৬/২ (গ্লেন  ফিলিপ্স ৭৬*, রাচীন রবীন্দ্র ৫৯*)

নিউ জিলণ্ড ৮ উইকেটে  জয়ী। ম্যাচের সেরা খেলোয়াড়: গ্লেন ফিলিপ্স।

চেন্নাই উইকেট ফ্লাট থাকলেও ছিল কিছুটা ধীর গতির। এই উইকেটে ১৯ বছরের তরুণ যুবরাজ সামরা সাবলীল ব্যাটিং করে টি২০ বিশ্বকাপের অন্যতম সেরা ইনিংস উপহার দিলো। অধিনায়ক দিলপ্রীত বাজোয়ার (৩৬) উদ্বোধনী জুটিতে সংগ্রহ হয়েছিল ১৪ ওভারে ১১৬ রান। বাম হাতি যুবরাজের ব্যাটিং দেখে মনে হয়েছে যেন ভারত কিংবদন্তি ফিরে এসেছে। চার, ছক্কায় ছিল সেই সাবলীল দক্ষতা। সাথীরা কেউ কিছুটা আক্রমণাত্মক থাকলে কানাডার স্কোর ২০০ হতে পারতো। সেটি হলে নিউজিল্যান্ডের পক্ষে টার্গেট তাড়া করে ম্যাচ জয় সহজ হতো না। একমাত্র দিলপ্রীত ছাড়া কেউ কিছু করতে পারেনি। দিলপ্রীতের ৩৯ বলে ৩৬ ইনিংসটিও ছিল পরিস্থিতির সঙ্গে বেমানান। দর্শনীয় ব্যাটিং করে মাইলফলক স্থাপন করার জন্য যুবরাজকে সাধুবাদ। এবারের টি২০ বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংস। স্মরণীয় হয়ে থাকবে রেকর্ড বইতে।

নিউজিল্যান্ড শুরুটা শুভ হয়নি, ৩০ রান করতেই ফিরে গিয়েছিলো স্নেইফার্ট আর অ্যালেন। এরপর রাচীন রাভিন্দ্রা (৫৯*) আর গ্লেন ফিলিপ্স (৭৬*) অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে বিস্ফোরক ব্যাটিং করে ১৪৬ রান যোগ করলে হেসে খেলে ৮ উইকেটে জয় পায় ব্ল্যাক ক্যাপ্স  বাহিনী। পৌঁছে যায় গ্রূপ অফ ফোরে।

কানাডা টুর্নামেন্টে অপাক্তেয় মনে হয়নি। মাথা উঁচু করেই ওরা বিশ্বকাপ থেকে কিছু ভালো স্মৃতি নিয়ে ফিরে যাবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 + three =