নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি কার্যালয়ে পৌঁছান। খবর বাসস

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় দিনভর নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যায় কার্যালয়ে পৌঁছালে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য এবং দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen + 20 =