পেট্রোবাংলার চেয়ারম্যান পদে এরফানুল হকের যোগদান

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. এরফানুল হক যোগদান করেছেন। আজ শনিবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসস

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)- এর চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব মো. এরফানুল হক ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বৃহস্পতিবার) যোগদান করেছেন।

পেট্রোবাংলায় যোগদানের আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচে ২৫ জানুয়ারি, ১৯৯৯ সালে যোগদান করেন। কর্মকালীন তিনি মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর এবং জাপানের ওয়াসেদা ইউনির্ভাসিটি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ২য় মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

ten + one =