ব্যক্তিগত জীবন ও দাম্পত্য নিয়ে কথা বললেন তাপসী পান্নু

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও দাম্পত্য নিয়ে খোলামেলা কথা বলেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। স্বামী ম্যাথিয়াস বো এর সঙ্গে সম্পর্ক নিয়ে বলেন, ‘বিয়ের পরও জীবন আগের মতোই রয়েছে এমনকি কখনো তিনি ভুলেই যান যে তিনি বিয়ে করেছেন।’

তাপসী জানান, ‘তিনি কখনোই বিয়েকে আলাদা করে খুব বড় কোনো বিষয় হিসেবে দেখেননি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সম্পর্কটা যেন সহজ ও স্বাভাবিক থাকে। সেই কারণেই মাথিয়াস বোকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি।’

স্বামীর প্রসঙ্গে তাপসী বলেন, ‘মাথিয়াস কখনোই তাকে সম্পর্কের কোনো চাপ অনুভব করতে দেননি। বিয়ের পরও তাদের জীবন আগের মতোই রয়েছে। বিয়ের আগে তাপসীর একটাই শর্ত ছিল সবকিছু যেমন ছিল, তেমনই যেন থাকে।’

ডেনমার্কের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো ভিন্ন দেশের মানুষ হলেও, তাপসীর কাছে দেশ বা জাতীয়তা কখনোই মুখ্য বিষয় ছিল না। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মানসিক মিল ও বোঝাপড়া।

২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাথিয়াস বো-র সঙ্গে প্রথম দেখা হয় তাপসীর। এরপর দীর্ঘ ১১ বছর তারা প্রেমের সম্পর্ক গোপন রেখেছেন। ২০২৪ সালের মার্চ মাসে ভারতের উদয়পুরে অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্ন ধারার চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তাপসী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আসসি’। অনুভব সিনহা পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে তিনি। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নিজের শর্তে কাজ করে যেতে চান এই অভিনেত্রী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen + five =