মধ্যপ্রাচ্যে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

মধ্যপ্রাচ্যে সোমবার যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি

আইইএ প্রধানের সতর্কতা

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল বলেছেন, ‘বিশ্ব অর্থনীতি একটি বড় ধরনের হুমকির মুখে রয়েছে।’ তিনি বর্তমান জ্বালানি সংকটকে ১৯৭০-এর দশকের সংকট ও ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের  প্রভাবের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতি দুটি তেল সংকট ও একটি গ্যাস বিপর্যয়ের সমন্বয়’ এবং এর ফলে কোনো দেশই প্রভাবমুক্ত থাকবে না।

উপসাগরীয় দেশগুলোতে হামলা

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সোমবার সকালে নতুন হামলা প্রতিহত করে আর বাহরাইনে সাইরেন বাজে। আবুধাবি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় ভূপাতিত ধ্বংসাবশেষের আঘাতে একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। এএফপি।

ইসরাইলের ‘ব্যাপক’ হামলা

ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা সোমবার সকালে তেহরানে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে। ইরানি গণমাধ্যমে রাজধানীতে বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে এবং এএফপি’র এক সাংবাদিক কালো ধোঁয়ার ঘন কুণ্ডলি দেখতে পান।

সৌদি আরবের প্রতি ফ্রান্সের সমর্থন

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলেছেন এবং সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছেন। পাশাপাশি মাখোঁ ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধে সৌদি আরবকে সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

ইরানি সম্প্রচার কেন্দ্রে হামলায় নিহত ১

বন্দর আব্বাস উপকূলীয় এলাকায় একটি সম্প্রচার কেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় একজন নিহত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

ইরাকে মার্কিন দূতাবাসে হামলা স্থগিত

ইরান-সমর্থিত গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ বাগদাদে মার্কিন দূতাবাসে হামলার বিরতি আরও পাঁচ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এসব গোষ্ঠী প্রায় প্রতিদিনই মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলার দাবি করছে।

হিজবুল্লাহর কার্যক্রমে ইরানের ভূমিকা

লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্যরা হিজবুল্লাহর সামরিক কার্যক্রম পরিচালনা করছে। তিনি হিজবুল্লাহর সমালোচনা করে বলেন, তারা লেবাননকে যুদ্ধে জড়িয়ে ফেলেছে।

লেবাননে স্থল অভিযান বাড়াবে ইসরাইল

এদিকে ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে স্থল অভিযান আরও জোরদার করা হবে এবং এটি ‘মাত্র শুরু’।

যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চলবে

ইসরাইলি সামরিক মুখপাত্র এফি ডেফ্রিন বলেছেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই আরও ‘কয়েক সপ্তাহ’ ধরে চলবে।

ইরাকে হামলা

বাগদাদের দক্ষিণে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর শক্ত ঘাঁটিতে তিনটি হামলা চালানো হয়েছে বলে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে। হামলার আগে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন স্থাপনায় আক্রমণ হয়।

ইসরাইলি বেসামরিক মৃত্যুর তদন্ত

লেবানন সীমান্তে এক ইসরাইলি নাগরিকের মৃত্যুর ঘটনা তদন্ত করা হচ্ছে। নিজেদের গুলিতেই এই নাগরিক মারা গেছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখছে ইসরাইলি সেনাবাহিনী।

পশ্চিম তীরে অগ্নিসংযোগ

ফিলিস্তিনিরা অভিযোগ করেছে, পশ্চিম তীরের কয়েকটি গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীরা বাড়ি ও গাড়িতে আগুন দিয়েছে।

লেবাননের নিন্দা

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দক্ষিণাঞ্চলের সেতু ও অবকাঠামোয় ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি সম্ভাব্য স্থল অভিযানের পূর্বাভাস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 + sixteen =