নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল ৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। খবর বাসস
এর আগে মন্ত্রিসভার নতুন সদস্যের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আহমেদ আজম খানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বেলা পৌনে একটার দিকে তিনি এই শপথ নেন।
জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।