স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা মারা গেছেন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও মালঞ্চা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহারুল।

দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর মরদেহ আগামীকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পর দিন ৩০ মার্চ জাতীয় সংসদ দক্ষিণ প্লাজার সামনে বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × 1 =