স্পিনার্সদের নৈপুণ্যে সহজ জয় শ্রীলংকার

কলম্বোতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের বি গ্রূপের ম্যাচে স্পিনার্সদের নৈপুণ্যে অন্যতম স্বাগতিক দল শ্রীলংকা ২০ রানে আয়ারল্যান্ডকে পরাজিত করে শুভ সূচনা করেছে। বাংলাদেশ কিন্তু ভারতে নিজেদের দলের নিরাপত্তা আশঙ্কায় আয়ারল্যান্ডের সঙ্গে  গ্রূপ বদল করে খেলার প্রস্তাব করেছিল। আইসিসি বিকল্প প্রস্তাব অনুমোদন করলে ম্যাচটি বাংলাদেশ-শ্রীলংকা হতে পারতো।যাহোক শ্রীলংকা প্রথম ব্যাটিং করে কুশল মেন্ডিস ৫৮* আর কামিন্দু মেন্ডিসের ৪৪রানের উপর ভর করে নিজেদের নির্ধারিত ওভারে ১৬৩/৬ করেছিল। ঘূর্ণি সহায়ক উইকেটে এই রান তাড়া করে ম্যাচ জয় সহজ ছিল না। মহেশ থাকসিনা (৩/২৩), ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩/২২) এবং মেথিশা পাথিরানা ( ২/২৬) বল হাতে দানব হয়ে ওঠায় ১৯.৫ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় আইরিশ ইনিংস। শ্রীলংকা ২০ রানে জয়ী হয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

টুর্নামেন্টে শ্রীলংকা একটি নবীন প্রবীনে সমন্বিত দল নিয়ে খেলছে। প্রথমে ব্যাটিং করে শ্রীলংকা স্বস্তিতে খেলেছে বলা যাবে না। দুই মেন্ডিস কুশল আর কামিন্দু ছাড়া অন্য কেউ উইকেটে স্থিতু হতে পারেনি। প্রথম উইকেট পতনের পর উইকেটে এসে কুশল ৪৩ বল খেলে ৫৮ রানে অপরাজিত ছিল। অন্যানো ব্যাটসম্যানদের উইকেটে আসা যাওয়ার মাঝে কামিন্দু মেন্ডিস ১৯ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলের সংগ্রহে অবদান রাখে। আয়ারল্যান্ডের জর্জ ডকরেল (২/১৭) আর বারী ম্যাকার্থির (২/৪০) বল খেলতে লংকানদের বেগ পেতে হয়েছে। আইরিশ দল ৭-৮ ক্যাচ লুফে নিতে ব্যর্থ হওয়ার পরেও শ্রীলংকান ইনিংস  ১৬৩/৬ রানে সীমিত ছিল।

আয়ারল্যান্ড কিন্তু শ্রীলংকার মানসম্পন্ন স্পিন পেস বোলিং সামাল দিতে পারেনি। ১৬৪ রানের টার্গেট পেরুনোর জন্য প্রয়োজন ছিল একটি দুটি পার্টনারশিপ। কিন্তু থাকসিনা, পাথিরানা আর হাসারাঙ্গা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়ায় আয়ারল্যান্ড ইনিংস ১৪৩ রানে গুটিয়ে যায়। শ্রীলংকা ২০ রানে জয় তুলে নেয়। আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর (৪০) আর রস আদায়ের (৩৪), লরকান টাকার (২১) ছাড়া আর কোন ব্যাটসম্যান উল্লেখ করার মতো কিছুই করতে পারেনি। গ্রূপের অপর তিন দল অস্ট্রেলিয়া, জিম্বাব‍ুয়ে আর ওমান।  শ্রীলংকার জয় অবশ্যই ওদের সুবিধাজনক অবস্থানে নিয়ে গেল।

শ্রীলংকা ১৬৩/৬ (কুশল মেন্ডিস ৫৬*, কামিন্দু মেন্ডিস ৪৪, পিথুন নিশংকা ২৪। জর্জ ডকরেল ২/১৭, বারী ম্যাকার্থি ২/৪০)

আয়ারল্যান্ড ১৪৩ অল আউট (হ্যারি টেক্টর ৪০, রস আদায়ার ৩৪, লরকান টাকার ২১, মাহেশ থিকসানা ৩/২৩। ওয়ানিন্দু হাসারাঙ্গা ৩/২৫,মেথিশা পাথিরানা ২/২৬)

শ্রীলংকা ২০ রানে জয়ী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eleven − two =