
ফুটবলের বিশ্ববরেণ্য দেশ ইতালি। ফুটবল বিশ্বকাপ জিতেছে চারবার। আইসিসি সহযোগী দেশ হিসাবে কোয়ালিফাই করে এবারই প্রথম এসেছে টি২০বিশকাপে। সোমবার কলকাতা ইডেন গার্ডেনসে স্কটল্যান্ডের বিরুদ্ধে ছিল অভিষেক ম্যাচ। এই ম্যাচে ৭৩ রানে হেরে সূচনাটা শুভ হলো না। ওদের সাদামাটা অনভিজ্ঞ বোলিং তুলোধুনো করে স্কটল্যান্ড করেছিল এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ ২০৭/৪। জবাবে ১৬.৪ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় ইতালি। পরিণতি ৭৩ রানের বিশাল ব্যাবধানে পরাজয়। হতাশ করবো না। ইতালিকে একেবারে অপাক্তেয় মনে হয়নি। বড় দলগুলোর সঙ্গে নিয়মিত খেলার সুযোগ পেলে আর খেলাটি গুরুত্বের সাথে নিলে আগামীতে ক্রিকেট উন্নত হবে।
গ্রূপটিতে যেহেতু বাংলাদেশ খেলার কথা ছিল তাই গুরুত্ব দিয়ে দেখছি ম্যাচগুলো। আজ ছিল গ্রূপে স্কটল্যান্ডের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে লড়াই করেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছে স্কটল্যান্ড। বাকি দুটি দল ইংল্যান্ড এবং নেপাল অনেক শক্তিধর। জানিনা স্কটল্যান্ড বা ইতালী হালে পানি পাবে কিনা।
সোমবার প্রথম ব্যাটিং করে ইতালির সাদামাটা বোলিং মোকাবিলায় উড়ন্ত সূচনা করেছিল জর্জ মানসে (৮৪) আর মাইকেল জোন্স (৩৭)। ওপেনিং পার্নেরশিপে ১৩.৫ ওভারে সংগৃহীত হয়েছিল ১২৬ রান। সেখান থেকে দ্রুত ২ উইকেট পড়ে যাবার পর ব্রেন্ডেন মাকমুলেন (৪১*) অধিনায়ক রিচি ব্যারিংটনকে সঙ্গী করে রানের ধারা বজায় রাখে। শেষ দিকে মাইকেল লিস্ক ৫ বলে ২২ রানের অপরাজিত ঝড়ো ইনিংস খেললে স্কটল্যান্ডের স্কোর দাঁড়ায় ২০৭/৪। এই স্কোর টপকে ইতালি কিছু করবে ছিল কল্পনার অতীত।
সূচনায় উইকেট হারানো আর নিয়মিত বিরতিতে উইকেট খোয়ানোতে ইতালির স্কোর ছিল ৩/৪০। হ্যারি মানেনটি (৩৭) আর বেন মানেনটি (৫২) চতুর্থ উইকেট জুটিতে ৭৩ রান যোগ করে চমক দেখালেও ১১৩ থেকে ১৩৪ মাত্র ২১ রানে ৭ উইকেট ভূমিধসে ১৩৪ অল আউট হয়ে যায় ইতালি। ক্রিকেটের বিশ্ব মঞ্চে প্রথম আবির্ভাবেই ৭৩ রানে পরাজয়ের তেতো সাধ নেয় ইতালি। ১৭ রানে ৪ উইকেট আর ব্যাট হাতে ৫ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলা মাইকেল লেস্ককে ম্যাচের সেরা পুরুস্কার দেওয়া হয়।
স্কটল্যান্ড ২০৭/৪ (জর্জ মুনসে ৮৪, ব্রেন্ডেন ম্যাকুলাম ৪১, মাইকেল জোন্স ৩৭, মাইকেল লেস্ক ২২*, আলী হাসান ১/২১)
ইতালী ১৩৪ অল আউট (বেন ম্যানেনটি ৫২, হ্যারি মানেনটি ৩৭, জে জে মুটস ২২, মাইকেল লেস্ক ৪/১৭, মার্ক ওয়াট ২/২২)