টি২০ বিশ্বকাপ: ঐতিহ্যবাহী ওয়েস্ট ইন্ডিজের দাপুটে জয়

মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত সি গ্রূপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার পুরোনো রূপে আবির্ভুত ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের বিরুদ্ধে পেয়েছে দাপুটে জয়। গ্রূপ শীর্ষে অবস্থান নেওয়া ওয়েস্ট ইন্ডিজ এবারের টুর্নামেন্টের গভীরে যাবে টুর্নামেন্টের শুরুতেই পূর্বাভাস দিয়েছিলাম। দুবারের ওডিআই বিশ্বকাপ আর টি২০ বিশ্বকাপ জয়ী ক্যারিবীয় দলে এবার আছে বেশ কিছু পাওয়ার হিটার। এরা মোমেন্টাম ধরে রাখলে ওরা চমক দেখাবে বিশ্বাস সৃষ্টি হচ্ছে। সি গ্রূপ নিয়ে আগ্রহ আছে। এই গ্রুপে খেলার কথা ছিল বাংলাদেশের। প্রথমে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১৯৬/৬, জবাবে ১৬৬ রানে গুটিয়ে যাওয়া ইংল্যান্ড হেরে যায় ৩০ রানে। স্মরণে আছে প্রথম খেলায় ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ড প্রথম খেলায় ভাগ্যের জোরে জয় পেয়েছিল নেপালের বিরুদ্ধে।

ওয়েস্ট ইন্ডিজ ১৯৬ অল আউট (শেরফেন রাদারফোর্ড ৭৬*, রোস্তন চেজ ৩৪, জেসন হোল্ডার ৩৩। আদিল রাশিদ ২/১৬, জেমি ওভারটন ২/৩৩)

ইংল্যান্ড ১৬৬ অল আউট (স্যাম কুরান  ৪৩*, জ্যাকব বেথেল ৩৩, ফিল সল্ট ৩০। গুডাকেশ মতি ৩/৩৩, রোস্টন চেজ ২/২৯)

ওয়েস্ট ইন্ডিজ ৩০ রানে জয়ী।  ম্যাচের সেরা খেলোয়াড় শেরফেন রাদারফোর্ড

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের বিশেষত্ত্ব ছিল ৫ নম্বরে খেলতে আশা রাদারফোর্ডের ৪২ বলে ২ চার আর ৭ ছক্কায় সংগ‍ৃহীত ৭৬ রানের অপরাজিত ইনিংস। শুরুতে ৮ রানে ব্রেডেন কিং আর শাই হোপ বিদায় নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছিল রাদারফোর্ড আর রোস্তন চেজ (৩৪)। শেষ দিকে হোল্ডার ৩৩ রানের কার্যকরী ইনিংস খেলায় ওয়েস্ট ইন্ডিজের স্কোর পৌঁছায় ১৯৬ রানে। ইংল্যান্ড বোলিংয়ে ভালো করেছে আদিল রাশিদ ২/১৬ আর জেমি ওভারতন ২/৩৩।

ইংল্যান্ডের জবাবে শ্যাম কুরান ৪৩*, জ্যাকব বেথেল ৩৩, ফিল সল্ট ৩০ ছাড়া কেউ সুবিধা করতে পারেনি। আর ওদের ইনিংসগুলো ম্যাচ জয়ের জন্য পর্যাপ্ত ছিল না। ওয়েস্ট ইন্ডিজ স্পিনার্স গুডাকেশ মতি ৩/৩৩ আর রোস্টন চেজ ২/২৯ ছিল সফল বোলার। দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ গ্রূপ অফ আট প্রায় নিশ্চিত করে ফেলেছে। ইংল্যান্ডকে এখন স্কটল্যান্ড বাধা পেরুতে হবে। ওয়েস্ট ইন্ডিজকেও গুরুত্বের সঙ্গে খেলতে হবে নেপালের বিরুদ্ধে। আমি ওয়েস্ট ইন্ডিজ দলের শুভ কামনা করি। নিজ দেশ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বাইরে ওয়েস্ট ইন্ডিজ আমার প্রিয় দল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

19 − 3 =