টি২০ বিশ্বকাপ: ক্রিকেটে নবাগত  ইতালির ঐতিহাসিক জয়

ফুটবল কিংদন্তি দেশ ইতালি। এবারেই প্রথম বারের মত এসেছে ক্রিকেটের বিশ্ব আসরে। নিজেদের দ্বিতীয় ম্যাচেই নেপালকে হারিয়ে  ইতিহাস সৃষ্টি করলো ইতালি। প্রথম ব্যাটিং করে আজুরিদের নিখুঁত এবং কিপ্টে বোলিং মোকাবিলা করতে বার্থ হয়ে ১২৩ রানে গুটিয়েছিল নেপাল। সহজ টার্গেট পেরিয়েছে ইতালি অনায়‍াসে।

মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ছিল আইসিসি দুই সহযোগী দেশ নেপাল আর ইতালির মোরগ লড়াই। নেপাল কিন্তু প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে ঘাম ঝরিয়েও হৃদয় ভাঙা পরাজয় বরণ করেছিল। অপরদিকে ক্রিকেটের বিশ্ব আসরে ইতালির মধু চন্দ্রিমা মধুর ছিল না। বড়ো মাছের ভিড়ে পোনা মাছদের বিচরণ মিডিয়ায় আকর্ষণ তুলে না। দুই ছোটদলের আজ খেলাটিতে ইতালি একচেটিয়া প্রাধান্য বিস্তৃত করে নিজেদের ক্রিকেট ইতিহাসের প্রথম জয় তুলে নেয়। নেপালের করা মামুলী সংগ্রহ ১২৩ স্মার্ট ব্যাটিং করে, ১২.৪ ওভারেই পেরিয়ে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয়। খেলা দেখে মনে হয়েছে নেপাল আগের ম্যাচে হেরে যাওয়ার হতাশা হজম করে স্বাভাবিক খেলাটাও খেলতে পারেনি।

উইকেট কিছুটা ধীর গতির ছিল, যথেষ্ট টার্ন ছিল। নিজেদের আগের খেলায় গতিশীল ব্যাটিং করা নেপাল কিন্তু ইতালির কিপ্টে বোলিং মোকাবিলায় হাঁস ফাঁস করতে করতে ১২৩ রানে গুটিয়ে যায়। আরিফ শেখ ২৭, রোহিত পাউডাল ২৩, আসিফ শেখ ২০ ছাড়া বাকি সবাই দারুণভাবে ব্যর্থ  হয়েছে। কৃষাণ কালুগামাগে (৩/১৮), বেন মানটি (২/৯) ছাড়াও কিপ্টে বোলিং করেছে আলী  হাসান, জে জে স্মুট।  আগের ম্যাচেই এতো ভালো ব্যাটিং করা নেপালের নিদারুন ব্যার্থতা নেপাল সমর্থকদের দারুন ভাবে আহত করেছে।

যে উইকেটে ব্যাট করতে হা‍ঁস ফাঁস করেছে নেপাল সেখানেই স্বচ্ছন্দে ঝড়োয়া ব্যাটিং করেছে ইতালি। ১২.৫ ওভারে ১২৪/০ রান তুলে ইতালি ১০ উইকেটে জয়ী হয়। দুই ওপেনার জাস্টিন মোস্কা ৬০* আর এন্থোনি মোস্কা ৬২* সাচ্ছন্দে ব্যাটিং করে হতাশ করে নেপালকে।

নেপাল ১২৩ অল আউট (আরিফ শেখ ২৭, রোহিত পাউডাল ২৩, আসিফ শেখ ২০। কৃষাণ কালুগামাগে ৩/১৮, বেন ম্যানেটি ২/৯)

ইতালি ১২৪/০   ১২.৪ ওভার (জাস্টিন মোস্কা ৬০*, এন্থনি মোস্কা ৬২)

ইতালির এই ঐতিহাসিক জয় নিঃসন্দেহে ফুটবল প্রিয় দেশটিতে তরুণ প্রজন্মকে ক্রিকেট খেলায় আগ্রহী করবে। নেপালের হতাশ হবার কিছু নেই। একটি বাজে দিন আসতেই পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − 7 =