টি ২০ বিশ্বকাপ: ঘাম ঝরিয়েই জয় পেতে হয়েছে ইংল্যান্ডকে

কোলকাতা ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত কালকের খেলায় শক্তিশালী ইংল্যান্ডকে সহজে জিততে দেয়নি বাংলাদেশের স্থানে খেলতে সুযোগ পাওয়া স্কটল্যান্ড। প্রথমে ব্যাটিং করে ১৫২ রানে সীমিত থাকার পর ইংল্যান্ডকে লড়াই করে ১৫৫/৫ করে জয় পেতে ১৮.২ ওভার পর্যন্ত সংগ্রাম করতে হয়েছে। স্কটল্যান্ড আর ২০ রান বেশি করলেই ইংল্যান্ড হয়ত টুর্নামেন্ট থেকে ছিটকে যেত।  বাংলাদেশ বিহীন এই ম্যাচটিতে কাল প্রথমবারের এডেনে দর্শক এসেছিল। বাংলাদেশ থাকলে হয়তো স্টেডিয়াম পূর্ণ হয়ে যেতো।

স্কটল্যান্ড ১৫২ অল আউট (রিচি ব্যারিংটন ৪৯, মিচেল জোন্স ৩৩, টম ব্রুস ২৪, অলিভার ডেভিডসন ২০*। আদিল রাশিদ ৩/৩৬, জোফরা আর্চার ২/২৪, লিয়াম ডসন ২/৩৪)

ইংল্যান্ড ১৫৫/৫ ( টম বনটন ৬৩* ,জ্যাকব বেথেল ৩২, স্যাম কুরান ২৮)

ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী।

স্কোর দেখে মনে হবে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। কিন্তু স্কটল্যান্ড প্রকৃত অর্থে দারুন লড়াই করেই হেরেছে। প্রথম ব্যাটিং করা স্কটল্যান্ড আর ২০-২৫ রান করলে ইংল্যান্ডের জয় অনিশ্চিত হয়ে যেত। আর তাহলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেত ইংল্যান্ড। পতন হতো নক্ষত্রের। স্কটল্যান্ড বাটিংয়ে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে এগিয়ে যাওয়ার মুহূর্তে অধিনায়ক রিচি ব্যারিংটন ৪৯ রানে ফিরে গেলে ইনিংসের ছন্দ পতন ঘটে। শুরুতে ভালো খেলা মিচেল জোনসের ইনিংসটিও ৩৩ রানে সীমিত ছিল। নাহলে স্কটল্যান্ড ইনিংস ১৭৫-১৮০ হতে পারতো। তাহলেই খেলার রসায়ন বদলে যেত। ভালো বোলিং করেছে আদেল রশিদ (৩/৩৬), জোফরা আর্চার (২/২৪), লিয়াম ডসন (২/৩৪)

সীমিত স্কোর লড়াই করেই ডিফেন্ড করছিলো স্কটল্যান্ড। ১৩ রানেই ফিল সল্ট, জোস্ বাটলারের উইকেট তুলে নিয়ে চাপে ফেলেছিল ইংল্যান্ড দলকে। সেখান থেকে ঘাম ঝরিয়ে দলকে জয়ের পথে নিয়ে যায় টম বনটন ৬৩* আর জ্যাকব বেথেল ৩২, শেষ দিকে স্যাম কুরানের ২০ বলে সংগৃহীত ২৮ রান কার্যকরী ভূমিকা রাখে। ঘাম দিয়ে জ্বর ছাড়ে ইংল্যান্ডের। গ্রূপ থেকে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের এগিয়ে যাওয়া নিশ্চিত হয়ে যায়। বাংলাদেশ হয়তো এই গ্রূপ থেকে পরবর্তী রাউন্ডে যেতে পারতো। আবারো বলছি রাজনৈতিক ভুলের মাসুল দিলো বাংলাদেশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × five =