টুর্নামেন্ট ফেভারিট দক্ষিণ আফ্রিকার দাপুটে সূচনা

ভারতের আহমেদাবাদে নিজেদের গ্রূপ পর্যায়ের সূচনা ম্যাচে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা আইসিসি অ্যাসোসিয়েট দেশ কানাডাকে ৫৭ রানের বিশাল ব্যাবধানে পরাজিত করেছে। টস হেরে ব্যাটিং করে ৫ জন ব্যাটসম্যানের ২৫ থেকে ৩৯ রানের অবদানে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের এযাবত সর্বোচ্চ স্কোর ২১৩/৪ করে। জবাবে কানাডা প্রোটিয়া পেসার লুঙ্গি এনজিডি (৪/৩১)। মার্কো হ্যানসেন (২/৩০) দুর্দান্ত পেস বোলিং মোকাবেলায় ১৫৬/৮ করে ৫৭ রানে পরাজিত হয়। গ্রূপ ডি থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা এবং সংযুক্ত আরব এমিরেটস। অনুমেয় যে লড়াই জমেছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের মধ্যে।

কাল টস জয়ী হয়ে কানাডা সন্ধ্যার পর শিশির স্বভাবনার কথা বিবেচনা করে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয়। শক্তিশালী দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট জুটিতে অধিনায়ক এইডেন মার্করাম (৫৯) আর কুইনটন ডি ককের (২৫) যোগাযোগে ৬.৫ ওভারে ৭০ রান তুলে শুভ সূচনা করে। একমাত্র দেওয়াল্ড ব্রেভিস (৬) ছাড়া বাকি সবাই ডেভিড মিলার (৩৯*), ট্রিস্টান স্তাব (৩৪*), রায়ান রিকেলটন (৩৩) রান জুড়ে দিলে দলের স্কোর দলের স্কোর দাঁড়ায় ৪ উইকেটের বিনিময়ে ২১৩। উল্লেখ করতে হয় অবিচ্ছিন্ন ৫ম উইকেট জুটিতে মিলার-স্তাবের ৩৭ বলে ৭৫ রানের। কানাডার অন্স প্যাটেল ৩/৩১ বল হাতে মুন্সিয়ানা দেখায়।

বলা বাহুল্য দক্ষিণ আফ্রিকার দেওয়া টার্গেট ছিল আইসিসি সদস্য দেশ কানাডার সামর্থের অতিরিক্ত। এনজিডি, হ্যানসেন, রাবাদা, বোচ নিয়ে গড়া প্রোটিয়া বোলিং আক্রমণ টুর্নামেন্টে অন্যতম সমৃদ্ধ। এই আক্রমণ মোকাবেলায় কানাডা শুরু থেকেই নিয়মিত উইকেট খোয়াতে থাকায় নির্ধারিত ওভারে ১৫৬/৮ র বেশি করা সম্ভব হয়নি। নাবিল ঢালিওয়াল (৬৪) আর হার্শ থাকার (৩৪) ছাড়া আর কেউ উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। পরিণতি ৫৭ রানের বড় ব্যাবধানে পরাজয়। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সীমিত সামর্থ নিয়ে লড়াই করেছে। গ্রূপের অন্যান্য দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে বোলিং ফিল্ডিং আরো কার্যকরি করতে হবে।

ম্যাচ জয়ী দুর্দান্ত বোলিং  (৪/৩১) করার জন্য লুঙ্গি এনজিডিকে ম্যাচ সেরার পুরুস্কার দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকা ২১৩/৪ (এইডেন মার্করাম ৫৯, ডেভিড মিলার ৩৯*, ট্রিস্টান স্তাব ৩৪*,  রায়ান রিকেলটন ৩৩, কুইন্টন ডি কক ২৫। অন্স প্যাটেল ৩/৩১)

কানাডা ১৫৬/৮ (নাভিন ঢালিওয়াল ৬৪, হার্শ থাকের ৩৩। লুঙ্গি এনজিডি ৪/৩১, মার্কো হ্যানসেন ২/৩০)

ম্যাচের সেরা খেলোয়াড়: লুঙ্গি এনজিডি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

14 + six =