বঙ্গবিভূষণ সম্মাননায় ভূষিত নচিকেতা-শ্রীজাত, পরমব্রত পেলেন বঙ্গভূষণ

একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ‘বঙ্গ সম্মান’ ঘোষণা করা হয়। এ বছরে সঙ্গীত ও বিনোদন জগতের এক ঝাঁক কৃতী মানুষকে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা দিল রাজ্য সরকার। এ বছর বঙ্গভূষণ পেলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

পরমব্রতর পাশাপাশি বঙ্গভূষণ সম্মাননা পেলেন গায়ক মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি। কার্তিক দাস বাউল, অদিতি মুন্সীও একই সম্মাননা পেলেন।

গানের জগতে অনন্য অবদানের জন্য বঙ্গবিভূষণ পেলেন শিবাজী চট্টোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, ইমন চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র ও গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয়। এ ছাড়াও এই তালিকায় নাম রয়েছে চিত্রকর গণেশচন্দ্র হালুই ও কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের।

পরমব্রত চট্টোপাধ্যায়ের দীর্ঘদিনের কেরিয়ারে প্রায় তিন দশক ধরে বাংলা সিনেমা সিরিজ়ের পাশাপাশি সমান তালে মুম্বাইয়ে নিজের পরিচিতি তৈরি করেছেন।

মনোময় ভট্টাচার্যের প্রায় তিন দশকের কেরিয়ার। মূলত রবীন্দ্রসঙ্গীত ও বাংলা আধুনিক গানের জগতে অন্যতম নাম মনোময়।

গায়ক রূপঙ্কর বাগচী জাতীয় পুরস্কার আগেই পেয়েছেন। এ বার রাজ্য সরকারের পক্ষ থেকে বঙ্গভূষণ সম্মান পেলেন। বাংলা সিনেমার জগতে রূপঙ্করের রয়েছে বেশ কিছু হিট কিছু গান।

অদিতি মুন্সীর যাত্রা শুরু হয়েছিল একটি রিয়্যালিটি শো থেকে। সেখান থেকে তৃণমূলের বিধায়ক। এ বার বঙ্গভূষণ সম্মান পেলেন কীর্তন শিল্পী অদিতি।

বাংলা আধুনিক গানের অন্যতম নাম রাঘব চট্টোপাধ্যায়। এবার এই গায়ক বঙ্গসম্মান পেলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × three =