বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে আমি দারুন শংকিত

চলমান টি২০ বিশকাপে যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেপাল, ইতালির খেলা থেকে আমি রীতিমত শংকিত বাংলাদেশের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে। সেই ২০০০ সালে বাংলাদেশ ক্রিকেট আইসিসি স্বীকৃতি অর্জনের পর থেকেই সুবিধাবাদী ভ্রান্ত নেতৃত্বের কারণে পথভ্রষ্ট হয়েছে। একেতো সুবিধাবাদী চরিত্রের তারপর দুর্নীতিবাজদের খপ্পরে পরে ক্রিকেট কাঙ্ক্ষিত মাত্রায় বিকশিত হয়নি। তৃণমূলে প্রতিভা এবং ক্রিকেটের অভূতপূর্ব জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সব ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট তলানিতে।

বিসিবি এমন একটি সংগঠন যেখানে সৎ নিবেদিত কারো কাজ করা প্রায় অসম্ভব তা হয়ত বুলবুল ইতিমধ্যে অনুধাবন করেছে। আইসিসি টি২০ বর্জন করে প্রকৃতপক্ষে বাংলাদেশ ক্রিকেট দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুঃখজনকভাবে নোংরা রাজনীতির বিষবাষ্পে বাংলাদেশ ক্রিকেট আত্মবিনাশী সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ বর্জন করার মানসিক চাপ হজম করে বাংলাদেশকে এগুতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার বিসিবি নির্বাচনে অযাচিত নাক গলিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। বিসিবির সঙ্গে ক্লাবগুলোর বর্তমান সঙ্কটের জন্য অন্তর্বর্তী সরকার মূলত দায়ী। বিসিবির বিবিধ বিতর্কিত বিষয় নিষ্পত্তি করতে বিসিবি সভাপতিকে অনেক বাধার মোকাবিলা করতে হচ্ছে।  এদিকে আবার কিছু কনটেন্ট ক্রিয়াটর আর রাজনীতি প্রভাবিত মিডিয়ার কারণে বিসিবির সঙ্গে মিডিয়ার তিক্ততা সৃষ্টি হয়েছে।

বুলবুল তৃণমূলে ক্রিকেট অবকাঠামো সংস্কার করে দেশব্যাপী ক্রিকেট উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। মিডিয়ার সঙ্গে শীতল সম্পর্ক আলোচনার মাধ্যমে সমাধান না হলে বিসিবির উদ্যোগগুলো বার্থ হবে। ক্রিকেটে বেটিং জনিত অভিযোগ এবং নারী ক্রিকেটাদের উত্তক্ত করার বিষয়ক অভিযোগগুলো অবিলম্বে নিষ্পত্তি প্রয়োজন।

বাংলাদেশ যেমন বিভিন্ন ফরম্যাটে অব্যবস্থাপনা নিয়ে তলানিতে পড়ে আছে তেমনি ক্রিকেট নিয়ে কিছু কনটেন্ট ক্রিয়েটর ইচ্ছাকৃতভাবে কুৎসা রটিয়ে পরিস্থিতি জটিল করছে। ক্রিকেট সমাজ সম্মিলিতভাবে সুস্থ পরিবেশ সৃষ্টি না করলে বাংলাদেশ অচিরে বিভিন্ন আইসিসি সহযোগী দেশগুলো থেকেও পিছিয়ে পড়তে পারে।

আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বাংলাদেশকে অনেক কৌশলী হতে হবে। ক্রিকেটের বাইরের কোন মহলের কোন উস্কানিতে বিভ্রান্ত হটকারী আত্মঘাতী সিদ্ধান্ত ক্রিকেটের অমঙ্গল সৃষ্টি করবে। আশা করি ক্রিকেটের স্বার্থে সংশ্লিষ্ট সবার বোধোদয় হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fifteen − 14 =