বুমরার খারাপ দিনের অপেক্ষায় নিউ জিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে নিউ জিল্যান্ড। তার আগে বুমরাহকে নিয়ে ফিলিপস বলেন, ‘অবশ্যই বুমরাহ অসাধারণ বোলার। তার বোলিংয়ে অনেক বৈচিত্র্য আছে। ডেথ ওভারে অবিশ্বাস্যরকম ব্লক হোলে বল করে যায়। তবে সে-ও মানুষ। আমাদের বাকিদের মতো তারও বাজে দিন যেতে পারে। আশা করি, তার বিপক্ষে আমাদের একটা ভালো দিন কাটবে।’

দুর্দান্ত ছন্দে থাকায় বুমরাকে নিয়ে সতীর্থদের সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন ফিলিপস, ‘একজন বোলারের বাজে দিন আসতে পারে। বুমরার ক্ষেত্রে যদি তা-ই হয়, তাহলে আমাদের সেই সুযোগটা নিতে হবে। তবে সে ভালো বোলিং করলে অবশ্যই অন্যান্য বিষয়ের সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।’

ফাইনালে বুমরার খারাপ দিন দেখার আশাটা অবশ্য অযৌক্তিক হবে না নিউ জিল্যান্ডর জন্য। কেবল এই একটা দলের বিপক্ষেই নিজের সহজাত পারফরম্যান্স দেখাতে পারেন না ভারতীয় বোলার। ৯৪ টি-টোয়েন্টির ৯১ ইনিংসে বল হাতে ১১৭ উইকেট নিয়েছেন তিনি। ওভারপ্রতি খরচ করেছেন ৬.৫৫ রান; প্রতি উইকেট নিতে দিয়েছেন ১৮.৫৭ রান।

সেখানে নিউ জিল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে প্রতি উইকেটের জন্য বুমরার খরচ ২৩.৩৭ রান। ৭.৫ ইকোনমিতে ১৪ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। তবে নামটা যেহেতু বুমরা—ফাইনালে ভারতের পেস আক্রমণের এই পতাকাবাহক জ্বলে উঠলে আরও একবার শিরোপা ছাড়াই ফাইনাল শেষ করতে হবে নিউ জিল্যান্ডকে।

যশপ্রীত বুমরা সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে প্রশংসায় ভাসছেন। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি তো তাকে কাল্পনিক ‘আলাদিন ও আশ্চর্য প্রদীপ’ গল্পের জিনের সঙ্গেই তুলনা করেছেন। ধারাভাষ্যকার হার্শা ভোগলে বুমরাকে আখ্যা দিয়েছেন ভারতের ‘ডায়মন্ড’ হিসেবে।

আরেক ধারাভাষ্যকার ড্যানিয়েল নরক্রসের কাছে বুমরা এখন ‘বোলিংয়ের স্যার ডন ব্র্যাডম্যান’। গ্লেন ফিলিপসও এই পেসারের সামর্থ্য সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন। তবে একজন মানুষ হিসেবে বুমরার খারাপ দিন দেখার অপেক্ষায় নিউ জিল্যান্ডের এই ব্যাটার। সেই দিনটা ফাইনালেই আসবে, এমন আশায় আছেন ফিলিপস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × five =