সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করলো দক্ষিণ আফ্রিকা

গ্রুপ থেকে আগেই কোয়ালিফিকেশন নিশ্চিত করেছিল নিউজিলান্ড। দক্ষিণ আফ্রিকা এখন খেলবে ভারতে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের গ্রূপে। আজ শেষ খেলায় প্রথম ব্যাটিং করে ইউনাইটেড আরব এমিরেটস করেছিল ১২২/৬। অনেকটা হালকা মেজাজে খেলে প্রোটিয়ারা  ১৩.২ ওভারে ১২৩/৪ করে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয়। গ্রূপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল অবিস্মরণীয় প্রতিদ্বন্দ্বিতায় ঘেরা টি২০ ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ। মূল প্রতিদ্বন্দ্বী নিউজিলান্ডের বিরুদ্ধে অপেক্ষাকৃত সহজ ছিল।  ইউএইর জন্য টুর্নামেন্ট ছিল অনেক কিছু শেখার।

ইউএই ১২২/৬ (আলিশান শরাফু ৪৫, মোহাম্মদ ওয়াসিম ২২, করবিন বস ৩/১২, এনরিক নর্তজে ২/২৮)

দক্ষিণ আফ্রিকা ১২৩/৪ (ব্রেভিস ৩৬, রিকেলটন ৩০, এইডেন মারকরাম ২৮)

৬ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা

ম্যাচটি ছিল অসম প্রতিযোগিতার। দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং মোকাবিলায় কোন কিছু করে অঘটন ঘটানোর মত সামর্থ্য ছিল না ইউএইর। ইনিংসে আলিশান শরফুর ৩৮ বলে সংগ্রহ করা ৪৫ রান আর মোহাম্মদ ওয়াসিমের ২২ ছাড়া আরো কারো ব্যাটিং নিয়ে লেখার কিছুই নেই। দক্ষিণ আফ্রিকার করবিন বস ১২/৩ ছিল সফল বলার এবং ম্যাচের সেরা।

মামুলি সংগ্রহ তাড়া করে জিতার জন্য তাড়াহুড়ো করেনি প্রোটিয়ারা। রান রেট বাড়ানোর কোন প্রয়োজন ছিল না। তবুও ৫৬ রানে মারকরাম আর ডি কককে বিদায় দিয়ে আত্মতুষ্টি পেয়েছিল ইউএই। রায়ান রিকেলটন (৩০) আর ব্রেভিস (৩৬) দলের স্কোর ১১৬ পৌঁছে দেয়।  ১৩.২ ওভারে ১২৩/৪ করে ৬ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

আগে থেকে নির্ধারিত গ্রূপ অফ এইটে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে অপেক্ষারত শক্তিশালী। ভেবে দেখুন এই গ্রূপেই খেলতে হতো অস্ট্রেলিয়াকে। আইসিসি কোন বিবেচনায় এমন গ্রূপ বিন্যাস করে ভেবে পাই না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

two × 3 =