হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় পেলো জিম্বাবুয়ে

গ্রুপ বি থেকে শ্রীলংকা, জিম্বাবুয়ে দুটি দল গ্রুপ অফ এইটের গেট পাস পেয়েছে। দুটি দল শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করেছে। আজ ছিল গ্রুপ পর্বে মুখোমুখি লড়াই। কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে সেয়ানে সেয়ানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শ্রীলংকা প্রথমে ব্যাটিং করে করেছিল ১৭৮/৭।  জিম্বাবুয়ে ১৯.৩ ওভারে ১৮২/৪ করে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়।

সক্ষিপ্ত স্কোরকার্ড:

শ্রীলংকা ১৭৮/৭ (পিথুন নিঃশঙ্কা ৬২, পাভান রত্নায়েকে ৪৪, কুশল পেরেরা ২২। গ্রেম ক্রেমার ২/২৭, ব্র্যাড ইভান্স ২/৩৫, ব্লেসিং মুজারামবানি ২/৩৮)

জিম্বাবুয়ে ১৮২/৪: ১৯.৩ ওভারে (ব্রায়ান বেনেট ৬৩*, সিকান্দার রাজা ৪৫, মারুমানি ৩৪, রায়ান বার্ল ২৩। দুশান হেমান্থা ২/৩৬)

জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী

ম্যাচের সেরা: সিকান্দার রাজা।

উইকেট কিছুটা শ্লথ গতির ছিল, টার্ন থাকলেও উইকেটে রান ছিল। শ্রীলংকার নিঃশঙ্কা ৬২ আর পাভান ছাড়া মিডল অর্ডার বার্থ হওয়ায় দলের স্কোর ১৭৮/৭ পর্যাপ্ত ছিল না। জিম্বাবুয়ের ক্রেমার, ইভান্স, মুজারামবানি উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো বোলিং করেছে।

জিম্বাবুয়ের জবাব ছিল লাগসই পরিকল্পনার। ব্রায়ান বেনেট (৬৩*) আর মারুমানি উদ্বোধনী জুটিতে ৮.৩ ওভারে ৬৯ রান তুলে মোমেন্টাম সৃষ্টি করে। তৃতীয় উইকেট জুটিতে বেনেট আর সিকান্দার রাজা ( ৪৪) সাবলীল গতিতে খেলে ৬৯ রান যোগ করায় জিম্বাবুয়ের জয়ের দুয়ার খুলে যায়।

টুর্নামেন্টের অন্যতম হোস্ট শ্রীলংকার জন্য পরাজয় ওয়েক আপ কল হবে। ঘরের মাঠে ওদের খেলতে হবে পাকিস্তান, ইংল্যান্ড আর নিউজিলান্ডের বিরুদ্ধে। অপরদিকে এই জয় জিম্বাবুয়ের জন্য টনিক হিসাবে কাজ করে শক্তিশালী গ্রূপে ভারত, ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করতে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

sixteen − six =