দুই প্রান্তিক দলের লড়াইয়ে দাপুটে জয় যুক্তরাষ্ট্রের

এ গ্রূপের দুই প্রান্তিক দল যুক্তরাষ্ট্র আর নেদারল্যান্ডস কাল ভারতের চেন্নাইতে পরস্পরের মুখোমুখি হয়েছিল সম্মান রক্ষার লড়াইয়ে। গ্রূপের দুই হেভিওয়েট দল ভারত ইতিমধ্যেই গ্রুপ অফ এইট নিশ্চিত করে ফেলেছে। ক্রিকেট বিশ্ব অপেক্ষা করছে একসময় অনিশ্চিত হয়ে পড়া ব্লকবাস্টার মেগা লড়াই দেখার। কাল ম্যাচটিতে যুক্তরাষ্ট্র এককথায় উড়িয়ে দিয়েছে ডাচ বাহিনীকে। প্রথমে ব্যাটিং করে ১৯৬/৬ স্কোর করা যুক্তরাষ্ট্র হারমিত সিংহ (৪/২১) আর শ্যাডলি ভান শাকভিকের (৩/২১) দুর্দান্ত বোলিংয়ে ১০৩ রানে গুটিয়ে দেয় নেদারল্যান্ডসকে। ৯৩ রানের বিশাল জয়ে যুক্তরাষ্ট্র গ্রূপে তাদের অস্তিত্ব এখনো জীবন্ত রেখেছে।

বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ইমিগ্রান্টসদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্রে এখন ক্রিকেট অবকাঠামো সচল। ঘরোয়া ক্রিকেট এখন যথেষ্ট প্রাণবন্ত। উত্তর আমেরিকা ক্রিকেটকে গুরুত্বপূর্ণভাবে নিলে ক্রিকেটে বিশ্বমোড়ল দেশের একচেটিয়া প্রভাব প্রশমিত হবে। তাই যুক্তরাষ্ট্রের সাফল্য আমাকে উৎসাহিত করে। কাল কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাটিং ছিল প্রাণবন্ত এবং পরিকল্পিত। বিশেষত সাইতেজা মুকামাল্লার ৫১ বলে ৫ চার আর ৪ ছক্কায় করা ৭৯ এবং শুভাম রঞ্জনের অপরাজিত দাপুটে ৪৮ রান প্রশংসার দাবি রাখে। অধিনায়ক প্যাটেল করে ৩৬ রান। নেদারল্যান্ডের ভাস ডি লিডি ৩/৩৭ ছাড়া বাকিদের বোলিং ছিল গড়পড়তা।

হার্মিত সিংহ (৪/২১), শ্যাডলি ভান শাকভিকের (৩/২১) আর মোহাম্মদ মহসিনের ২/১৯ দূর্দান্ত বোলিং মোকাবেলায় ডাচ দল বাটিংয়ে টিউলিপ ফোটাতে পারেনি। ১০৩ রানে গুটিয়ে যাওয়া ইনিংসে ভাস ডি লিডি ২৩ আর স্কট এডওয়ার্ডস ২০ ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। ৭ জন ব্যাটসম্যান দুই অংকে পৌঁছাতে পারেনি। পরিণতি ৯৩ রানের বিশাল পরাজয়।

গ্রূপে ২টি করে ম্যাচ জিতে ভারত, পাকিস্তান সুবিধাজনক অবস্থানে আছে। এখন দেখবার পালা ভারত পাকিস্তান ক্রিকেট জুদ্ধে কাদের মিসাইল কাদের ঘায়েল করে।

যুক্তরাষ্ট্র ১৯৬/৬ (সাইজেতা মুক্কামালা ৭৯, শুভাম রঞ্জনে ৪৮*,  মোনাক প্যাটেল ৩৬। ভাস ডি লিডি ৩/৩৭)

নেদারল্যান্ডস ১০৩ অল আউট (ভাস ডি লিডি ২৩, স্কট এডওয়ার্ডস ২০। হার্মিত সিং ৪/২১, শ্যাডলি ভান শাকভিকের ৩/২১,  মোহাম্মদ মহসিনের ২/১৯)

যুক্তরাষ্ট্র ৯৩ রানে জয়ী

ম্যাচের সেরা: হার্মিত  সিং।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − nine =