প্রথম দল হিসেবে পরবর্তী রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ

নিজেদের সোনালী অতীতের ছায়ায় পরিণত হওয়া ওয়েস্ট ইন্ডিজ চলতি টি২০ বিশকাপে নিজেদের দুরন্ত দুর্বার রূপ ফিরে পেয়েছে। প্রথম দুই ম্যাচে জয়ের পর নেপালকেও তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ক্যারিবিয়ান্সরা আগ্রাসী দল হয়েই গ্রূপ অফ ফাইভ নিশ্চিত করলো। প্রথমে ব্যাটিং করে নেপাল করেছিল ১৩৩/৮। বিধ্বংসী রূপে আবির্ভুত ওয়েস্ট ইন্ডিজ ১৫.২ ওভারে ১৩৪/১ সংগ্রহ করে ৯ উইকেটের জয় তুলে নিয়েছে।

তিন ম্যাচে তিন জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এখন ফুরফুরে  মেজাজে। কেউ ভুলেনি এই ওয়েস্ট ইন্ডিজের দুবারের বিশ্বকাপ ক্রিকেট এবং দুইবারের টি২০ বিশ্বকাপ জয়ের সোনালী স্মৃতি। এই দলের অনেকেই বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজ ক্রিকেটের ফেরিওয়ালা। দলের হেড কোচ ড্যারেন সামি দুইবারের টি২০ বিশ্বকাপ জয়ী  অধিনায়ক।

নেপাল যেভাবে ইংল্যান্ড দলকে কাঁপিয়ে দিয়ে সাড়া জাগিয়েছিল সেটি থেকে এই ম্যাচটি উপভোগ্য হবে সবাই ভেবেছিল। কিন্তু ক্রমাগত দুর্ধর্ষ হয়ে ওঠা আগ্রাসী ওয়েস্ট ইন্ডিজ বিন্দুমাত্র সুযোগ দেয়নি। হোল্ডার (৪/২৭), মাথেউ ফোর্ডে (১/১০), রোস্তন চেজ (১/০) কিপ্টে বোলিং করে নেপাল দলকে ১৩৩/৮ সীমিত রাখে। শাই হোপ (৬১*) আর সিমরন হেটমায়ার (৪৬*) অপরাজিত ৯১ রানের  ডাইনামিক জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের জয় এনে দেয়।

নেপাল ১৩৩/৮ (দীপেন্দ্রা সিংহ অরি ৫৮, সাম্পা কামি ২৬*। জেসন হোল্ডার ৪/২৭, ম্যাথিউ ফোর্ডে ১/১০, রোস্তন চেজ ১/১০)

ওয়েস্ট ইন্ডিজ  ১৩৪/১ (শাই হোপ ৬১*, সিমরন হেটমায়ার ৪৬ )

ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী

নেপাল ইনিংস নিয়ে যা কিছু বলার তাহলো ধ্বংস স্তুপের মাঝে দাড়িয়ে দীপেন্দ্রা সিংহ অরির একাকী লড়াই। ওয়েস্ট ইন্ডিজের সাঁড়াশি বোলিং মোকাবেলায় যখন তাসের ঘরের মত ঝরে পড়ছে ব্যাটিং তখন প্রতিকূল অবস্থায় লড়াই করেছে। শেষদিকে সাম্পা কামী অপরাজিত ২৬ রানের ইনিংস খেলায় দলের স্কোর কিছুটা ভদ্রগোছের হয়। আগেই লিখেছি এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলিং ফিল্ডিং ছিল অতীতের সুখস্মৃতির রোমন্থন। হোল্ডার (৪/২৭) সবচেয়ে সফল। ম্যাথিউ ফোর্ডে, রোস্তন চেজ করেছে দারুন কিপ্টে বোলিং।

দারুন ছন্দে থাকা ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যানদের পক্ষে মামুলি টার্গেট তাড়া করে ৯ উইকেটের দাপুটে জয় অর্জন করতে বেগ পেতে হয়নি। হোপ (৬১*), হেটমায়ার (৪৬*) বর্তমান ছন্দে ব্যাটিং করলে বড় দলগুলোর জন্য মাথা ব্যাথার কারণ হবে। সবাই জানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলে কালিস্প ছন্দে। এবারের দলটিকে শুরু থেকেই কিন্তু দুর্ধর্ষ মনে হচ্ছে। ধারাবাহিকতা ধরে রাখলে কে জানে কোথায় শেষ হবে বিশ্বকাপ মিশন?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

thirteen − twelve =