পাকিস্তান দাপুটে জয় দিয়ে শেষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে

পাকিস্তান-নামিবিয়া খেলার আগেই ৭ দলের গ্রূপ অফ এইটে উত্তীর্ণ হওয়া নিশ্চিত হয়েছিল। টুর্নামেন্টে কিছুটা বিবর্ণ থাকা পাকিস্তান নিশ্চিত ছিল না। কাল কলম্বোতে অনুষ্ঠিত গ্রূপের শেষ মুহূর্তে নিজেদের সেরা খেলা উপহার দিয়ে নামিবিয়াকে ১০২ রানের বিশাল ব্যাবধানে পরাজিত করে পাকিস্তান নিজেদের উপর ওঠা নানা প্রশ্নের জবাব দিলো। প্রথমে ব্যাটিং করে সাহেবজাদা ফারহানের ৫৮ বলে করা অপরাজিত ১০০ রানের ভেলায় চড়ে করে ১৯৯/৩ রান। এর পর উসমান তারিক (৪/১৬) এবং শাদাব খানের (৩/১৯) ঘূর্ণি বলের ফাঁদে ফেলে নামিবিয়াকে ৯৩ রানে বিপর্যস্ত করে পাকিস্তান। জয় ১০২ রানের। গ্রূপের শীর্ষ স্থানে থাকা ভারত আগেই উত্তরণ নিশ্চিত করেছিল। পাকিস্তানের এই জয়ে গ্রূপ এইট পূর্ণ হলো।

X গ্রূপ: ভারত, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে

Y গ্রূপ: পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকা

সক্ষিপ্ত স্কোরকার্ড :

পাকিস্তান: ১৯৯/৩ (সাহেবজাদা ফারহান ১০০*, সালমান আগা ৩৮, সাদাব খান ৩৬*, জ্যাক ব্রাসেল ২/৪৮)

নামিবিয়া ৯৭ অল আউট (লরেন স্টিনক্যাম্প ২৩, আলেক্সান্ডার ভুসিন ভলচেনক ২০। উসমান তারিক ৪/১৬, শাদাব খান ৩/১৯)

পাকিস্তান ১০২ রানে জয়ী, ম্যাচের সেরা: সাহেবজাদা ফারহান।

টুর্নামেন্ট জুড়ে পাকিস্তান ব্যাটিং ছিল প্রশ্নবিদ্ধ।যদিও নামিবিয়া গ্রূপের দুর্বলতম দল তবুও তাদের বিরুদ্ধে নিজেদের সেরা খেলাটি খেলেছে কাল। ফারহানের অপরাজিত ১০০ রান ছিল ইনিংসের তথা খেলার সেরা আকর্ষণ। ৫৮ বলে সংগৃহীত এই ইনিংস ১১ চার আর ৪ ছক্কায় সাজানো  ছিল। পাকিস্তান ইনিংসে সালমান আগার ৩৮ আর সাদাব খান অপরাজিত ৩৬ রান উল্লেখের দাবি রাখে। কাল ফর্ম হারানো বাবর আজমকে ব্যাটিং করানো হয়নি। দলে রাখা হয়নি শাহীন শাহ আফ্রিদিকেও। নামিবিয়ার একমাত্র বোলার জ্যাক ব্রাসেল (২/৪৮) পাকিস্তান বাটিংয়ের উপর কিছুটা প্রভাব রেখেছিল।

কাল কিন্তু উইকেটের সুযোগ নিয়ে পাকিস্তান স্পিনাররা দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে উসমান তারিকের (৪/১৬) ব্যাতিক্রমী স্পিন খেলার দক্ষতা ছিল না নামিবিয়ানদের। সঙ্গী সাদাব খানও (৩/১৯) সংহারী মূর্তিতে থাকায় নামিবিয়ান ইনিংস ৯৭ রানে গুটিয়ে যায়। পাকিস্তান ১০২ রানের বিশাল জয় পায়। পাকিস্তান একই মাঠে ভারতের বিরুদ্ধে টস জয়ী হয়ে আগে ব্যাটিং করলে হয়তো ম্যাচটি বাজে ভাবে হারতে হতো না। যাহোক পাকিস্তান এখন ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলংকার গ্রূপে পড়েছে। প্রতিটি ম্যাচ নক আউট স্ট্রাটেজি নিয়েই খেলতে হবে। হোঁচট খাওয়ার সুযোগ থাকবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

20 − 11 =