সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

সিনিয়র সাংবাদিক সালিম সামাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর। জানা গেছে তিনি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে লড়ছিলেন।

সালিম সামাদ একজন প্রখ্যাত বাংলাদেশি সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি দীর্ঘ কয়েক দশক ধরে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গে বিশ্লেষণধর্মী লেখালেখির জন্য পরিচিত।

পেশাগত জীবনে তিনি তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা ও বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশ–সংক্রান্ত প্রতিবেদন ও বিশ্লেষণ প্রকাশ করেছেন।

এছাড়া, নির্বাচন পর্যবেক্ষণ, মানবাধিকার পরিস্থিতি এবং সুশাসন নিয়ে নিয়মিত মতামত দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen + 16 =