লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৪৯ জন আহত হয়েছেন। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানায়। হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইল তাদের আক্রমণ আরও জোরদারের হুমকি দিয়েছে। এএফপি। খবর বাসস
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর ও দক্ষিণ লেবাননে ‘ইসরাইলি শত্রুর বিমান হামলায়’ প্রাথমিক হিসাবে ৩১ জন নাগরিক নিহত ও ১৪৯ জন নাগরিক আহত হয়েছেন।