যুদ্ধ বন্ধ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিন দেশের মধ্যস্থতার সংবাদ

যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে আলোচনা চলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবির মধ্যে এবার এই দুই দেশের মধ্যে তুরস্ক, মিশর ও পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ বার্তা আদান-প্রদান ও উত্তেজনা কমানোর প্রচেষ্টা চলার খবর পাওয়া গেছে। খবর বিডিনিউজ

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদক বলেছেন, তিন দেশ – তুরস্ক, মিশর ও পাকিস্তানের কর্মকর্তারা হোয়াইট হাউজের দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন।

যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ জানান,বৈঠকে আলোচনা হয়েছে যুদ্ধ শেষ করা এবং অমীমাংসিত কিছু বিষয় সমাধান করা নিয়ে। গত দুই দিনে ওই তিন দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদান করেছেন।মধ্যস্থতা এখনও চলছে এবং অগ্রগতি হচ্ছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আরাকচির মন্ত্রণালয় বলেছে, উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পারমাণবিক ঝুঁকি কমানো, আঞ্চলিক উত্তেজনা নিরসন এবং যুদ্ধের অবসান ঘটাতে আলোচনা চলছে।

এর আগে ট্রাম্প দাবি করেন যে, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তবে ইরান ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করে কোনোরকম আলোচনা হওয়ার খবর অস্বীকার করেছে।

এর মধ্যেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকার খবর এলো। যদিও দুই পক্ষের মধ্যে দূরত্বের কারণে এই প্রচেষ্টা অত্যন্ত নাজুক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 − 1 =