বিসিবির নতুন অ্যাডহক কমিটি গঠন করল এনএসসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্বের কমিটি ভেঙে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। খবর বাসস

অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এই অ্যাডহক কমিটিকে ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন এনএসসির পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তের পর এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে ঐ নির্বাচনে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এক সংবাদ সম্মেলনে তদন্তের কমিটির প্রতিবেদন তুলে ধরেন আমিনুল এহসান।

তদন্ত প্রতিবেদন এবং অ্যাডহক কমিটি গঠন বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে এনএসসি।

তামিমের নেতৃত্বাধীন কমিটিতে আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, তানভীর চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × 4 =