মুশফিক-নাইমের ১৩ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন শান্ত-লিটন

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেট জুুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস।

চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডেতে চতুর্থ উইকেটে ১৭৮ বলে ১৬০ রান যোগ করেন শান্ত ও লিটন। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। এতে ভেঙ্গে গেছে মুশফিকুর রহিম ও নাইম ইসলামের রেকর্ড। ২০১৩ সালে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেটে ১৫৪ রানের জুটি গড়েছিলেন মুশফিক ও নাইম। খবর বাসস

ঐ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৫ রানে ৩ উইকেট পতনের পর জুটি বাঁধেন মুশফিক ও নাইম। এরপর ১৮০ বল খেলে ১৫৪ রান যোগ করেন তারা। মুশফিক ৯৮ বলে ৯০ ও নাইম ১১৫ বল খেলে ৮৪ রানে থামেন। দু’জনের লড়াকু জুটিতে ৪৯.৫ ওভারে ২৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। আজকের ম্যাচেও ২৬৫ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। পুরো ৫০ ওভার খেলে ৮ উইকেট হারিয়েছে টাইগাররা।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে ১৭৮ বলে ১৬০ রান যোগ করেন শান্ত-লিটন। ৯১ বলে ৭৬ রানে লিটন ফিরলেও, ওয়ানেডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে সাজঘরে ফিরেন শান্ত। ২৫ মাস ও ২০ ইনিংসে পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। ২০২৪ সালের মার্চে সর্বশেষ চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে ১২২ রানের ইনিংস খেলেছিলেন শান্ত।

সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি শান্ত। ১১৯ বল খেলে ৯টি চার ও ২টি ছক্কায় ১০৫ রানে আউট হন তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nine − eight =