কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে কালশী বস্তির আগুন।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রাথমিক অবস্থায় ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরবর্তীতে আরও ১০টি ইউনিট নিয়ন্ত্রণ প্রচেষ্টায় যোগ দেয়।

সকল ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় ২ ঘণ্টার পর নিয়ন্ত্রণে এসেছে কালশী বস্তির আগুন।

এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদ রদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সাতটি ইউনিট।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

nineteen + 20 =