বাংলাদেশ নিউজিল্যান্ড টি ২০ সিরিজ: সিরিজ জিততে হলে মীরপুরে বাংলাদেশকে জিততেই হবে

সালেক সুফী

কাল বুধবার চট্টগ্রামের সাগরিকায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর তিন ম্যাচের সিরিজ জয়ের জন্য ঢাকায় বাংলাদেশকে জিততেই হবে। প্রথম ম্যাচ জয়ের পর কাল জিতে সিরিজ জয় নিশ্চিত করলে ঢাকায় হয়ত দুই একজন প্রান্তিক খেলোয়াড়দের সুযোগ দেয়ার ঝুঁকি নিতে পারতো। আপাতত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেই ঝুঁকি নিবে বলে মনে হয় না। আমি মনে করি বরং পেস আক্রমণ শক্তি সুসংহত করার জন্য ঢাকার ম্যাচে মুস্তাফিজুর রহমানকে ফিরিয়ে আনা যেতে পারে। মুস্তাফিজ কিন্তু টেস্ট ম্যাচ খেলে না। তাই পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ চলাকালে বিশ্রামে থাকবে মুস্তাফিজ। এছাড়া নিউজিল্যান্ডের সঙ্গে ওডিআই  শুধু শেষ ম্যাচটি খেলেছে মুস্তাফিজ।

বাংলাদেশ পেস আক্রমণ কিন্তু চট্টগ্রামের ম্যাচটিতে খুব একটা ভালো করেনি। ঢাকার উইকেট স্পোর্টিং হবে। সেখানে ব্যাটসম্যান বোলারদের জন্য সমান সুযোগ থাকবে। যেহেতু নাহিদ রানা পিএসএল ফাইনাল খেলতে পাকিস্তানে থাকবে আর তাসকিনকে হয়তো টেস্ট খেলতে হবে তাই মুস্তাফিজকে খেলানোই হবে উপযুক্ত সিদ্ধান্ত।

বাংলাদেশকে কিন্তু ভালো বোলিং করে নিউজিল্যান্ড দলের স্কোর ধরা ছোয়ার মাঝে রাখতে হবে। প্রতিটি ম্যাচে কিন্তু ব্যাটসম্যানরা বড় টার্গেট তাড়া করে ম্যাচ জিতবে আশা করা সমীচীন না। আর স্বল্প অভিজ্ঞ নিউজিল্যান্ড দল কিন্তু ইতিমধ্যে নিজেদের বাংলাদেশের আবহাওয়া আর পরিস্থিতির সঙ্গে অনেকটা মানিয়ে নিয়েছে। ইতিমধ্যে সিরিজে ০-১ পিছিয়ে থাকা ওদের আর হারানোর কিছু নেই। শেষ ম্যাচে নিজেদের সামর্থের শেষ টুকু দিয়ে ওরা জিততে চাইবে। আশা করি বাংলাদেশ আক্রমণাত্মক ক্রিকেট খেলে অতিথি দলকে সেই সুযোগ দিবেনা। আর সাদা বলের পরবর্তী দুই প্রতিদ্বন্দ্বী শক্তিশালী অস্ট্রেলিয়া এবং ভারত। তুখোড় দুই প্রতিদ্বন্দীর বিরুদ্ধে প্রস্তুতির জন্য ঢাকার শেষ ম্যাচটি মোক্ষম সুযোগ। টিমের নিউক্লিয়াস মোটামুটি প্রস্তুত হয়েই আছে। দুই একটি স্থানে এখন বিকল্প যাচাই করতে হবে। ম্যাচ জয়ের অপসন গুলো সযত্নে সুরক্ষা দিতে হবে। জানিনা বাংলাদেশের চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়া ঢাকার খেলাটিও ভাসিয়ে দিবে কিনা। আশা করি দুই দলের তথা ক্রিকেটের স্বার্থে পূর্ণ দৈর্ঘ্যের ম্যাচটি  অনুষ্ঠিত হোক। সিরিজ জয় বাংলাদেশের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

5 × 2 =