ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্ট শুভ সূচনা করলো

সালেক সুফী

আইভরি কোস্ট  ইকুয়েডর

তীব্র লড়াইয়ের পর আফ্রিকার দেশ আইভরি কোস্ট দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে ফিফা বিশ্ব কাপ ২০২৬ শুভ সূচনা করেছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ই গ্রুপের ম্যাচে  ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালোর ৯০ মিনিটে করা গোলে এই জয়টি পেয়েছে আফ্রিকার দলটি। এই পরাজয়ে ইকুয়েডরের ১৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছেদ পড়লো। ২০১৪ শেষ বার বিশ্বকাপ খেলেছিল আইভরি কোস্ট। আর প্রত্যাবর্তনে দারুন ছন্দে থাকা ইকুয়েডরকে হারিয়ে দিলো আইভরি কোস্ট। ম্যাচের শুরু থেকে শেষ অবধি গতি, শক্তি আর লড়াকু মানসিকতায় সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। ইকুয়েডরও দারুণ কিছু সুযোগ পেয়েছিল, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেনি দক্ষিণ আমেরিকার দেশটি।  অবশ্য গ্রুপের ওপর দুই দেশ জার্মানি আর কুরাসাও (৭-১) ম্যাচের মত একতরফা খেলা হয়নি। গোল শুন্য প্রথমার্ধের পর খেলার অন্তিম মুহূর্তে আমাদ দিয়ালোর গোলে পূর্ণ পয়েন্ট অর্জন করে

আইভরিকোস্ট। ভালো খেলেও পরাজিত ইকুয়েডরের গ্রুপ পর্যায় থেকে এগিয়ে যাওয়া কঠিন হয়ে গেলো।

ম্যাচের  ২২ মিনিট ও ২৮ মিনিটে দুবার আইভরিকোস্টের গোলের সুযোগ পেয়েছিলো ইকুয়েডর। আইভরিকোস্ট গোল করার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। আইভরি কোস্টকে কৃতিত্ব দিবো ম্যাচের শেষ পর্যন্ত লড়াই বজায় রেখে ম্যাচটি জিতে নেয়ায়। সকালে নেদারল্যান্ড -জাপানের গতিময় ম্যাচের পর খেলাটি একটু গতিহীন হচ্ছিলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

eighteen + 9 =