তিউনেশিয়ার বিরুদ্ধে সুইডেনের দাপুটে জয়

সুইডেন ৫  তিউনিসিয়া ১

সালেক সুফী

ইউরোপের পরাক্রমশালী দলগুলো ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ড, নেদারল্যান্ডেসের মত পরাক্রমশালী না হলেও শক্তিশালী দল সুইডেন ভালো খেলেই আফ্রিকার তিউনিসিয়ার বিরুদ্ধে ৫-১ গোলের দাপুটে জয় দিয়েই বিশ্বকাপ শুরু করলো। দুই দলের শক্তি সামর্থের বিস্তর ব্যাবধান থাকায় সুইডেনের সামনে আফ্রিকার দলটি। বিরতির আগে ২-১ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরো দুটি গোল করে সুইডেন বড় ব্যাবধানে জয় লাভ করে। গ্রুপের অপর দুই দল নেদারল্যান্ডস আর জাপান যথেষ্ট শক্তিশালী। এই গ্রূপ থেকে নিশ্চিত ৩ টি দল পরবর্তী রাউন্ডে উন্নীত হবে।

ম্যাচের শুরু থেকেই পরিকল্পিত আক্রমণ থেকে আফ্রিকার দলটিকে চাপে রেখেছিলো সুইডেন। ম্যাচের ৭ মিনিটে মিডফিল্ডার  ইয়াসিন আয়ারির বক্সের বাহির থেকে অসাধারণ গোলে এগিয়ে গেল সুইডেন ১-০ । ৩০ মিনিটে লিভারপুলে খেলা সুইডিশ  স্ট্রাইকার আলেকসান্দার ইসাক গোল করে (২–০) ব্যাবধান দ্বিগুন করে। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে হানিবাল মেজব্রির বাড়ানো ক্রসে হেডে বল জালে জড়িয়ে ওমর রেকিক ব্যাবধান কমায় ২-১।

বিরতির পর সুইডেনের হয়ে ব্যাবধান বাড়ায় ৫৯ মিনিটে গোল করেছেন ভিক্টর ইয়োকেরেস ৩-১। বদলি নেমেই গোল পেলেন মাটিয়াস সভানবার্গ। ৮৪ মিনিটে হওয়া গোলটি বেশ নাটকীয়তার পরই নিশ্চিত করা হয়েছে। প্রথমে অফ সাইডের অজুহাতে গোল বাতিল হলেও ভিআর পদ্ধতিতে গোল নিশ্চিত  হয় ৪-১। খেলার শেষ মুহূর্তে ২২ বছর বয়সী সুইডিশ মিডফিল্ডার   ইয়াসিন আয়ারি নিজের দ্বিতীয় গোল করলে ৫-১ গোলের বিশাল ব্যাবধানে জয় পায়। সুইডেনের হয়ে প্রথম আর শেষ গোল করে ইয়াসিন আয়ারি।  বাকি তিনটি করেছে ভিক্টর ইয়োকেরেস, আলেকসান্দার ইসাক ও মাটিয়াস সভানবার্গ।

সুইডেনের এই বিশাল জয় গ্রুপ অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে  নিঃসন্দেহে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

16 + three =