
ইকুয়েডর ০: কুরাসাও ০
ফিফা র্যাংকিং ইকুয়েডর ২৩: কুরাসাও ৮২
বিশ্বকাপে অভিষেক অভিযানে শক্তিশালী একুয়াডোরকে গোলশূন্য ম্যাচে রুখে দিয়ে নিজেদের সঙ্গে ওদের প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত করলো। ইতালীর মাঝে থাকা ১.৫ লক্ষ জনবসতির একটি ক্ষুদ্র দেশ কুরাসাও। ২০২৬ বিশকাপে প্রথম বারের মতো খেলতে এসেছে। প্রথম ম্যাচে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলে বিপর্যস্ত হওয়ার পর ই গ্রুপের দ্বিতীয় ম্যাচে কানসাস সিটিতে দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী দেশ ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল। ইকুয়েডর প্রথম খেলায় আইভরি কোস্টের কাছে ০-১ পরাজিত হয়েছিল।
নবীন দলটি সামর্থের সবটুকু উজাড় করে প্রতিরোধ গড়ে তুলে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ করে । প্রথমার্ধে দুই দলের গোলের একাধিক সুযোগ পেয়েছে, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও ইকুয়েডরের একের পর আক্রমণ কুরাসাওর দুর্গম দুর্গে প্রতিহত হয়। কিছু সুযোগ এসেছিলো কাউন্টার আক্রমণ থেকে কুরাসাওর কাছেও। অবিশ্বাস্য গোলকিপিং করে চলেছেন কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রম।
ম্যাচের দ্বিতীয়ার্ধে হাইড্রেশন ব্রেক চলার সময় তিনি গোল সেভ করেছেন ১১টি। যার মধ্যে ইকুয়েডরের একাধিক প্রচেষ্টা ছিল নিশ্চিত গোল হওয়ার মতো। খেলা শেষে এলয় রম সেভ দাঁড়ায় ১৫। অসংখ্য সুযোগ পেয়েও গোল করতে না পারার জন্য কিছুটা দুর্ভাগ্যকে অজুহাত দিতে পারে। ৪ বার গোলমুখী বল ক্রস বারে লেগে প্রতিহত হয়।
আমি অবশ্যই বীরের মতো লড়াই করে প্রথম পয়েন্টস অর্জনের জন্য কুরাসাওকে কুর্নিশ করবো। এই দলটি ক্রমান্বয়ে ফুটবল শক্তিতে পরিণত না হলে বিস্মিত হবো। কুরাসাও শেষ ম্যাচ খেলবে আইভরি কোস্টের বিরুদ্ধে। জার্মানিকে মোকাবেলা করবে ইকুয়েডর। গ্রুপ থেকে জার্মানি ইতিমধ্যেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে। আইভরি কোস্ট করবে অনেকটা নিশ্চিত।
২০ জুন কুরাসাওয়ের ফুটবল ইতিহাসে সোনার হরফে লেখা হয়ে থাকবে। এলয় রম জাতীয় বীরের মর্যাদা পাবে।