মেসির সাফল্যে আন্তোনেলার ভূমিকায় শাকিরার প্রশংসা

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শাকিরা মেসির সাফল্যের পেছনে তার কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর সমর্থনও মেসির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শাকিরা লেখেন, “মেসি প্রমাণ করেছেন বয়স কখনোই সাফল্যের বাধা নয়। আন্তোনেলার মতো একজন সঙ্গী পাশে থাকায় তিনি আরও অনুপ্রাণিত হন এবং অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারেন।”

শাকিরার এই পোস্ট পরে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন আন্তোনেলা রোকুজ্জো, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দুটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। চলতি বিশ্বকাপে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার পারফরম্যান্সও ব্যাপক প্রশংসিত হচ্ছে।

বিশ্বকাপের সঙ্গে শাকিরার সম্পর্ক দীর্ঘদিনের। ২০১০ সালের বিশ্বকাপের জনপ্রিয় সংগীত ‘ওয়াকা ওয়াকা’ পরিবেশনের পর এবারও তিনি ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যান্থেমে কণ্ঠ দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আসন্ন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতেও পারফর্ম করতে পারেন এই বিশ্বখ্যাত শিল্পী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

9 − 7 =