ঢাকার বাতাস ‘মাঝারি’ মানের, দূষণের শীর্ষে উগান্ডার কাম্পালা

বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়তে থাকলেও শনিবার সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান ছিল ‘মাঝারি’ পর্যায়ে। বৈশ্বিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচকে ঢাকার অবস্থান ছিল বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ১৭তম।

শনিবার (২৫ জুলাই) সকাল পর্যন্ত আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর ছিল ৯১। এ মানকে ‘মাঝারি’ (Moderate) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এ অবস্থায় সাধারণ মানুষের জন্য বায়ুর মান গ্রহণযোগ্য হলেও অতিসংবেদনশীল ব্যক্তিদের ক্ষেত্রে সামান্য স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে।

এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির AQI স্কোর ছিল ১৭৪, যা ‘অস্বাস্থ্যকর’ (Unhealthy) পর্যায়ে পড়ে। দ্বিতীয় অবস্থানে ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫২। তৃতীয় অবস্থানে থাকা চিলির রাজধানী সান্তিয়াগোর AQI স্কোর ছিল ১৫১।

তালিকার চতুর্থ স্থানে ছিল ইসরায়েলের তেল আবিব, যার AQI স্কোর ১২৯ এবং পঞ্চম স্থানে ছিল জেরুজালেম, যার স্কোর ১১৯। এই দুই শহরের বায়ুমান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ (Unhealthy for Sensitive Groups) হিসেবে বিবেচিত হয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, AQI স্কোর ০–৫০ হলে বায়ুর মান ‘ভালো’, ৫১–১০০ হলে ‘মাঝারি’, ১০১–১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বিশেষজ্ঞরা বলছেন, AQI উচ্চমাত্রায় পৌঁছালে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পাশাপাশি প্রয়োজন হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − ten =