সালমান শাহ হত্যা মামলায় বিমানবন্দরে গ্রেপ্তার অভিনেতা ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই সিনেমার খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় তাকে। সেখানে তাকে সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে নেওয়ার আবেদন করা হয়েছে। =

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সালমান শাহ হত্যা মামলার ১১ আসামির তালিকায় অভিনেতা ডনের নাম রয়েছে। গত বছর আদালত আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

সকাল ৬টার দিকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার জন্য ডন বিমানবন্দরে যান। পরে ইমিগ্রেশনে তাকে আটক করা হয়।

সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আদালতের নির্দেশে গত বছর ২১ অক্টোবর রমনা থানায় হত্যা মামলা হয়। মামলাটি করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলার এজাহারে ১১ জনকে আসামি করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় কয়েকজনকে।

যাদের আসামি করা হয়েছে তারা হলেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচিত্র অভিনেতা আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

three × three =