পানি, স্যানিটেশন, স্বাস্থ্যবিধি (ওয়াশ) ও নগর জলবায়ু চ্যালেঞ্জে সম্মিলিত উদ্যোগে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের প্রকল্প ইকোফ্লো রিভাইভ

ঢাকা, ১২ আগস্ট ২০২৬: পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, পরিবেশ সুরক্ষা এবং কমিউনিটির সহনশীলতা জোরদারে শিক্ষার্থী-নেতৃত্বাধীন উদ্যোগ ইকোফ্লো রিভাইভ আয়োজন করেছে মিড-ইয়ার পার্টনার্স অ্যান্ড প্রগ্রেস সেমিনার ২০২৬। ব্র‍্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের অধীনে পরিচালিত এ উদ্যোগের আয়োজনে শিক্ষাবিদ, গবেষক, উন্নয়ন সহযোগী, অনুদানদাতা, বিশেষজ্ঞ প্রশিক্ষক, শিক্ষার্থী ও তরুণ নেতৃত্ব অংশ নেন।

ইকোফ্লো রিভাইভ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, প্রকৃতি সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা, কমিউনিটির সহনশীলতা এবং যুব নেতৃত্বের সমন্বয়ে কাজ করছে। একাডেমিক শিক্ষাকে বাস্তব সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার সুযোগ তৈরি করাই উদ্যোগটির অন্যতম লক্ষ্য।

২০২৪ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ও দ্য নেচার কনজারভেন্সি থেকে প্রাথমিক অর্থায়ন পাওয়ার পর ইকোফ্লো রিভাইভের কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে জেসিআই ঢাকা ইন্ডিপেন্ডেন্ট, বিভিন্ন উন্নয়ন সহযোগী, বিশেষজ্ঞ প্রশিক্ষক, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় কমিউনিটি পার্টনার রক্ত দিন জীবন বাঁচান ফাউন্ডেশন-এর সহযোগিতায় উদ্যোগটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

কমিউনিটি-ভিত্তিক ওয়াশ শিক্ষায় গুরুত্ব।

সেমিনারে বিশেষ গুরুত্ব পায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত কমিউনিটির শিশুদের জন্য তৈরি কমিউনিটি-ভিত্তিক ওয়াশ প্রশিক্ষণ টুলকিট ও কার্যক্রম মডেল। এ বিষয়ে আয়োজিত বিশেষজ্ঞ প্যানেল আলোচনায় আইসিডিডিআর,বি, ইউনিসেফ, ইউএনডিপি এবং ডিএসকে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।

আলোচনায় ডঅঝঐ বিষয়ে কারিগরি জ্ঞানকে শিশুদের উপযোগী, সহজবোধ্য ও বাস্তবভিত্তিক শিক্ষায় রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ, জনস্বাস্থ্য জ্ঞান, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং কমিউনিটির বাস্তবতার ভিত্তিতে তৈরি ইকোফ্লো রিভাইভের ওয়াশ প্রশিক্ষণ টুলকিট ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে ব্যবহার ও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

কমিউনিটিতে সরাসরি কাজ করার আগে ব্র‍্যাক ইউনিভার্সিটির ১৫ জন শিক্ষার্থীকে ট্রিনিং অব ট্রের্নাস প্রক্রিয়ার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তারা কমিউনিটির শিশুদের জন্য নিরাপদ পানি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্যানিটেশন, রোগ প্রতিরোধ, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, পরিবেশগত পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা বিষয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন।

যুব নেতৃত্ব ও অংশীদারিত্ব জোরদারের প্রত্যয়

ইকোফ্লো রিভাইভের প্রতিষ্ঠাতা হাসিবুল হাসান বলেন, শিক্ষার্থীদের সামাজিক সমস্যা সমাধানে সম্পৃক্ত করার বিশ্বাস থেকেই উদ্যোগটির যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে গবেষণা, যুব নেতৃত্ব, নীতি সহায়তা এবং কমিউনিটি কার্যক্রমকে একত্র করে গ্লোবাল সাউথভিত্তিক একটি শক্তিশালী সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

ইকোফ্লো রিভাইভের সহপ্রতিষ্ঠাতা ও প্রশাসন পরিচালক এবং ব্র‍্যাক ইউনিভার্সিটির সোশ্যাল ইমপ্যাক্ট ল্যাবের কোঅর্ডিনেটর মুশফিকুর রহমান বলেন, উদ্যোগটির সাফল্য শুধু বাস্তবায়িত কার্যক্রমের সংখ্যায় নয়; বরং অংশীদার, কমিউনিটি ও তরুণদের মধ্যে গড়ে ওঠা সম্পর্ক, আস্থা এবং যৌথ দায়িত্ববোধও এর গুরুত্বপূর্ণ অর্জন। ভবিষ্যতে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি তরুণদের সামাজিক ও পরিবেশগত কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

ইকোফ্লো রিভাইভের উপদেষ্টা এবং ব্র‍্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের প্রোগ্রাম ডিরেক্টর ও সিনিয়র লেকচারার ফাহমিদা রহমান বলেন, অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ ও কমিউনিটির বাস্তব চ্যালেঞ্জ আরও গভীরভাবে বুঝতে পারে। ইকোফ্লো রিভাইভ সেই শিক্ষাকে বাস্তব কার্যক্রমে রূপ দেওয়ার একটি কার্যকর উদাহরণ।

অনুদানদাতা ও উন্নয়ন সহযোগী সম্প্রদায়ের প্রতিনিধি শোনোর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং সলভডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা অংশীদার মারিলিন আহমেদ বলেন, যুব-নেতৃত্বাধীন উদ্যোগে বিনিয়োগ একই সঙ্গে কমিউনিটি ও ভবিষ্যৎ নেতৃত্বে বিনিয়োগ। সঠিক দিকনির্দেশনা, সম্পদ ও অংশীদারিত্ব পেলে তরুণরা ছোট উদ্যোগকেও অর্থবহ ও টেকসই সামাজিক কার্যক্রমে রূপ দিতে পারে।

সমাপনী বক্তব্যে ব্র‍্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, শিক্ষা শুধু শ্রেণিকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষার্থী নেতৃত্ব, কমিউনিটি সম্পৃক্ততা এবং শক্তিশালী অংশীদারিত্বের মাধ্যমে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব।

আয়োজকেরা জানান, ঢাকার পানি ও স্যানিটেশন সমস্যা, পরিবেশগত অবক্ষয়, তীব্র তাপমাত্রা এবং দ্রুত নগরায়ণের মতো ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী, উন্নয়ন সংস্থা এবং স্থানীয় কমিউনিটির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা প্রয়োজন।

ইকোফ্লো রিভাইভ মিড-ইয়ার পার্টনার্স অ্যান্ড প্রগ্রেস সেমিনার ২০২৬ তাই শুধু উদ্যোগটির অগ্রগতি পর্যালোচনার একটি আয়োজন নয়; বরং ডঅঝঐ শিক্ষা, যুব নেতৃত্ব, পরিবেশগত উদ্যোগ এবং কমিউনিটি সহনশীলতা বাড়াতে বিভিন্ন অংশীজনের মধ্যে সহযোগিতা আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − 11 =