লিটনের বিশ্ব রেকর্ড গড়ার দিনে টেস্ট পরাজয়ের সম্ভাবনায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সের ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠারত টেস্ট ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহীত ৪০০ রানের জবাবে ৫৫৭ করে ১৫৭ রানে এগিয়ে যায়. দক্ষিণ আফ্রিকার ইনিংসে বাংলাদেশের উইকেট রক্ষক লিটন কুমার দাস ৮ শিকার ( ৬ ক্যাচ ,২ স্টাম্পিং) অর্জন করে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে বিশ্ব রেকর্ড স্থাপন করে. বাংলাদেশের এলোমেলো বোলিং মোকাবেলা করে দক্ষিণ আফ্রিকার বিশাল ইনিংস লিটনের কৃতিত্বপূর্ণ অর্জন অনেকটাই ঢেকে দিয়েছে। দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে দিনের খেলা পরিত্যক্ত হবার আগে ১০০ রানেই ৫ উইকেট হারিয়ে টেস্ট পরাজয়ের মুখে পড়েছে বাংলাদেশ। উইকেটে আছে ১২ রানে অপরাজিত লিটন আর ৫ রানে মুশফিক। দলের বিপন্ন সময়ে লড়াই করে দলকে বিপদ মুক্ত করার অতীত আছে এই জুটির। কিন্তু ৫৭ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ক্ষয়িষ্ণু উইকেটে আগ্রাসী দক্ষিণ আফ্রিকার বোলিং মোকাবিলা করে পরাজয় এড়ানো সহজ হবে না. অনেকের ধারণা দুর্বল ,এলোমেলো বোলিং করে বাংলাদেশ অন্তত ১০০ রান বেশি করতে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

কাল যখন ৩৮৬/৭ উইকেট অবস্থানে শুরু করে দক্ষিণ আফ্রিকা রায়ান রিকেলটন ৫৬* আর কাগিসো রাবাদা ৫* রানে উইকেটে ছিল. এই জুটি বাংলাদেশের অপরিকল্পিত অগোছালো বোলিং তুলোধুনা করে ৮ম উইকেট জুটিতে ১১৭ রান জুড়ে দিয়ে বাংলাদেশকে কোনঠাসা করে ফেলে।  রিকেলটন ১০২ আর রাবাদার ৭২ রান ম্যাচ থেকে বাংলাদেশকে ছুড়ে ফেলে। স্মরণে থাকতে পারে হাসান মাহমুদের বলে ০ রানেই উইকেটের পিছনে লিটনকে সুযোগ দিয়েছিলো। আর কাগিসো রাবাদা ৭২ রান করার পথে হাসান মাহমুদের বলে নড়বড়ে ছিল. প্রশংসা করতে হবে দল নায়ক টেম্বা বাভুমাকে।  পায়ের পেশির আঘাত নিয়েও ব্যাটিং করে ব্যাটিং করে ৬৮ রানে অপরাজিত ছিল বাভুমা।  হাসান মাহমুদ ( ৪/১১৬) ,তাসকিন আহমেদ (২/ ১২৪) .মেহেদী মিরাজ (২/১৬৫) ছিল বাংলাদেশের সফল বোলার। ভাগ্যের কিছুটা সহায়তা পেলে এই টেস্টেও ৫ উইকেট অর্জন করতে পারতো।

১৫৭ রান পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল দ্বিতীয় ইনিংসে ভালো সূচনার। কিন্তু ক্ষয়িষ্ণু উইকেটে রাবাদা ,জানসেনের আগ্রাসী বোলিং মোকাবেলায় মুখ থুবড়ে পরে বাংলাদেশের টপ অর্ডার। তামিম (৫) ,মোমিনুল (১) আর শান্ত (১১) রানে ঝড়ে পড়লে ৪৩ রানেই ৩ উইকেট হারায়।  অভিষিক্ত মাহফিজুল (৩২) তাওহীদ হৃদয়ের (২৩) সীমিত প্রতিরোধ শেষে বাংলাদেশের স্কোর পৌঁছে ১০০/৫. দুর্যোগ পূর্ণ আবহাওয়া দিনের খেলা সংক্ষিপ্ত হওয়ার সময় ৫ উইকেট হাতে নিয়ে ৫৭ রানে পিছিয়ে আছে. ইনিংস পরাজয় এড়িয়ে কতদূর যাবে বাংলাদেশ সেটি নির্ভর করছে লিটন ,মুশফিকের দৃঢ়তার উপর. কাজটি কিন্তু আদৌ সহজ হবে না।

বাংলাদেশ প্রথম ইনিংস : ৪০০ অল আউট  ( তাওহীদ হৃদয় ১৩৭, লিটন কুমার দাস ১২০ ,তানজিদ হাসান তামিম ৬৭ , মাহফিজুল ইসলাম ০. মোমিনুল ইসলাম  ০ , মুশফিকুর রহিম  ০, কাগিসো রাবাদা ৫/৭০, ডান প্যাটারসন ৯২)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১০০/৫ ( মাহফিজুল ইসলাম ৩২, তাওহীদ হৃদয় ২৩, লিটন কুমার দাস ১২* ,মুশফিকুর রহিম ৫* , কাগিসো রাবাদা ২/২৯, সাইমন হার্মার ২/৩০)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৫৫৭ অল আউট   ( মারকুইস আকারমান ১৫৭, , রায়ান রিকেলটন ১০২, জুবায়ের হামজা ৮৩., কাগিসো রাবাদা ৭২,টেম্বা বাভুমা ৬৮*   , হাসান মাহমুদ ৪/১১৮, তাসকিন আহমেদ ২/১২৪, মেহেদী মিরাজ ২/ ১৬৫)

দ্বিতীয় ইনিংসের ৫ উইকেট হাতে নিয়ে ৫৭ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম লক্ষ্য থাকবে ইনিংস পরাজয় এড়ানো। এমনিতেই এই টেস্টে লিটনের আছে আকাশ ছোয়া সাফল্য ,অন্যদিকে টেস্ট জীবনের গোধূলি বেলায় মুশফিক পাদো প্রদীপের আলোয় ঝলসে উঠলে পরাজয় এড়ানো সম্ভব হতেও পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

4 × three =