কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচন ১০ জানুয়ারি

আগামী ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী কিশোরগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ ডিসেম্বর। রিটার্নিং অফিসার মনোনয়ন বাছাইয়  করবেন ৭ ডিসেম্বর।

রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময়সীমা ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর।  প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

ইসি সচিব জানান, এই উপ-নির্বাচনে প্রবাসী ও দেশের অভ্যন্তরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোস্টাল ভোটিং থাকবে।

এই নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া এই আসনের দুই উপজেলা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সম্প্রতি সরকারি দলের সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

15 + nine =