রেলওয়ের নিরাপত্তায় ২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

বাংলাদেশ রেলওয়ের সার্বিক নিরাপত্তা জোরদারে উপজেলা পর্যায় থেকে দুই হাজার আনসার ও ভিডিপি সদস্যকে রেলওয়ের নিরাপত্তায় সম্পৃক্ত করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসহ

এতে বলা হয়, এর ফলে রেলযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত এবং রেল যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে।

উপজেলা আনসার কোম্পানি, ইউনিয়ন আনসার ও ভিডিপি সদস্যদের সমন্বয়ে গড়ে তোলা এই নিরাপত্তা জনবল দেশের প্রান্তিক পর্যায়ে বিস্তৃত বাহিনীর সাংগঠনিক শক্তি ও জনসম্পৃক্ততাকে জাতীয় নিরাপত্তা কার্যক্রমে কার্যকরভাবে কাজে লাগানোর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেলওয়ের পশ্চিমাঞ্চলে ৮০০, ঢাকা অঞ্চলে ৬০০ ও পূর্বাঞ্চলে ৬০০ সাধারণ আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তারা বাংলাদেশ রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের (জিআরপি) সঙ্গে সমন্বিতভাবে রেলস্টেশন, গুরুত্বপূর্ণ স্থাপনা, যাত্রীসাধারণের চলাচল ও রেলওয়ের সম্পদের নিরাপত্তায় কাজ করছেন।

এই জনবল সংযোজনের ফলে রেলওয়ের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত জনবল, নজরদারি ও তাৎক্ষণিক সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধি পাবে। একইসঙ্গে রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও বিস্তৃত ও কার্যকর করার সুযোগ সৃষ্টি হবে।

এই বিশেষ মোতায়েনের মূল লক্ষ্য হলো রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সুরক্ষা নিশ্চিত করা, যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল বজায় রাখা ও ট্রেন চলাচলের স্বাভাবিক পরিবেশ অক্ষুণ্ন রাখা।

পাশাপাশি নাশকতা, চুরি, ছিনতাই, বিশৃঙ্খলা, অপ্রীতিকর ঘটনা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সতর্ক নজরদারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তারা দায়িত্ব পালন করছেন।

বিশেষ করে জনসমাগমপূর্ণ স্টেশন, প্রবেশ ও বহির্গমন এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা উপস্থিতি বাড়ানোর মাধ্যমে যাত্রীদের মধ্যে নিরাপত্তাবোধ সৃষ্টি ও সার্বিক জননিরাপত্তা জোরদার করা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

12 − two =