আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার

ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায়ের পর আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, “আমি চেষ্টা করেছি। এখানেই আমার যাত্রার শেষ।”

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। পরে জাতীয় দলের জার্সিতে নিজের দীর্ঘ দেড় দশকের পথচলার ইতি টানার ঘোষণা দেন।

নেইমার বলেন, “আমি চেষ্টা করেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।”

জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ

গোলদাতার আসন আরও শক্ত করেন নেইমার। তবে ব্যক্তিগত সাফল্য থাকলেও

জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার।

২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপই ব্রাজিলের

জার্সিতে তার একমাত্র আন্তর্জাতিক শিরোপা।

২০১০ সালের ১০ আগস্ট যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের হয়ে অভিষেক হয়েছিল নেইমারের। সেই ম্যাচে গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনা করেছিলেন তিনি। ১৬ বছর পর একই মাঠে শেষ ম্যাচেও গোল পেলেও তা ব্রাজিলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি। নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন তিনি।

জাতীয় দলের হয়ে ১৩০ ম্যাচে ৮০ গোল করে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন আরও শক্ত করেন নেইমার। তবে ব্যক্তিগত সাফল্য থাকলেও জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হয়নি তার। ২০১৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপই ব্রাজিলের জার্সিতে তার একমাত্র আন্তর্জাতিক শিরোপা।

ক্যারিয়ারের শেষ কয়েক বছর বারবার চোটে পড়ায় জাতীয় দলে নিয়মিত খেলতে পারেননি নেইমার। ২০২৩ সালে গুরুতর চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর ২০২৫ সালে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে। পরে কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপ দলে তাকে অন্তর্ভুক্ত করেন।

বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরেন নেইমার। শেষ পর্যন্ত নরওয়ের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেললেন তিনি।

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে খেলা চালিয়ে যাবেন নেইমার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

four × three =