ইরানে আলিরেজা আরাফির নেতৃত্বে অন্তর্বর্তী পরিষদ গঠন

গার্ডিয়ান কাউন্সিলের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে আইনজ্ঞ পদে আলিরেজা আরাফি নির্বাচিত হয়েছেন। এক্সপিডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি এই ঘোষণা দিয়েছেন।

আয়াতোল্লাহ আলী খামেনীর হত্যার পর প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে সদস্য করে একটি অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়।

আরাফি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেইর সঙ্গে যুক্ত হবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

11 − six =