কিউবায় আবারও দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়

কিউবার জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা রোববার বিকল হয়ে পড়েছে। এতে দেশজুড়ে আবারও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।  রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউএনই জানায়, জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ‘সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন’ হয়ে গেছে। এতে রাজধানী হাভানাসহ পুরো দেশ হঠাৎ অন্ধকারে ডুবে যায়। হাভানা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হাভানাজুড়ে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে গ্রীষ্মের গরম থেকে কিছুটা স্বস্তি পেতে বাইরে বসে থাকা বাসিন্দারা একযোগে হতাশা প্রকাশ করেন।

পুরোনো যন্ত্রপাতি এবং বিদ্যুৎকেন্দ্রে নিয়মিত জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের কারণে কিউবা দীর্ঘদিন ধরে পর্যায়ক্রমিক বিদ্যুৎ বিভ্রাটের মুখে রয়েছে।

তবে এটি দেশটির জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার ধারাবাহিক ঘটনার সর্বশেষ উদাহরণ।

এর মাত্র ২৪ ঘণ্টা আগেই দেশটির পুরো পশ্চিমাঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়েছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

fourteen − two =